মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম

বাংলাদেশের উপকূলে ৩ নম্বর সতর্কসংকেত, সমুদ্রযাত্রায় সাবধান

বাংলাদেশের উপকূলে ৩ নম্বর সতর্কসংকেত, সমুদ্রযাত্রায় সাবধান
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকা ও সমুদ্রবন্দরগুলোর ওপর ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এ কারণে আবহাওয়া অধিদপ্তর দেশের সকল সমুদ্রবন্দরে তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত প্রদর্শনের নির্দেশ দিয়েছে।

সতর্কবার্তাটি বুধবার (২০ আগস্ট) আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের স্বাক্ষরে জারি করা হয়। অধিদপ্তর মানুষকে সমুদ্রচলাচল ও নিরাপত্তা সংক্রান্ত সকল সতর্কতা মেনে চলার আহ্বান জানিয়েছে।

পূর্বাভাসে বলা হয়, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে সঞ্চালনশীল মেঘমালা তৈরি অব্যাহত রয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ সময় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এ ছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন