মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভয়াবহ ভূমিকম্পেও অটুট মাতৃত্ব, জীবিত উদ্ধার মা ও শিশু সিটি করপোরেশন বাদে বিরোধী আসনে ২০ কোটি টাকার বরাদ্দ জাতীয় রাজস্ব বোর্ডের নতুন চেয়ারম্যান আহসান হাবিব চাকরির জন্য দীর্ঘ অপেক্ষা নয়, কর্মসংস্থান তৈরি করবে তরুণরা: প্রধানমন্ত্রী বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে শোক প্রকাশ প্রধানমন্ত্রীর হারারে টেস্টে বাংলাদেশের হতাশা, বড় লিড গড়ছে জিম্বাবুয়ে প্রত্যেক শিক্ষার্থীকে বছরে একটি গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রে ভিসা আবেদন কঠিন হচ্ছে? নতুন নীতিতে কী কী বদলাল ইসরায়েল কি হারাচ্ছে যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থন? মুস্তাফা মনোয়ারের জানাজা অনুষ্ঠিত হবে মঙ্গলবার
  • টিকটকের জনপ্রিয় ফিচার এবার ইনস্টাগ্রামে

    টিকটকের জনপ্রিয় ফিচার এবার ইনস্টাগ্রামে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিশ্বজুড়ে কোটি কোটি ইউজার ইনস্টাগ্রাম ব্যবহার করেন। রিলস এবং ছোট ভিডিওর কারণেই এই প্ল্যাটফর্মের জনপ্রিয়তা। বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম। সব বয়সী ব্যবহারকারী রয়েছে ইনস্টাগ্রামের।

    ব্যবহারকারীদের কথা ভেবে প্রায়ই নতুন নতুন ফিচার নিয়ে আসে অ্যাপটি। এবার জনপ্রিয় অ্যাপ টিকটকের জনপ্রিয় একটি ফিচার পাবেন ইনস্টাগ্রামে। এই ফিচারের মাধ্যমে সব ব্যবহারকারীর রিল রিপোস্ট করা যাবে। অর্থাৎ ব্যবহারকারী কাউকে ফলো করুন বা না করুন, সেই ব্যক্তির রিল রিপোস্ট করতে পারবেন। ফিচারটি কাজ করবে একদম টিকটকের মতো করেই।

    আগে ইনস্টাগ্রামে শুধু স্টোরির মাধ্যমেই রিল রিপোস্ট করা যেত। কিন্তু এখন এটি সরাসরি ভাবে রিপোস্ট করা যাবে। আর এই রিপোস্টেড ভিডিওগুলো একটি ভিন্ন ফিড এবং ফলোয়ারদের প্রধান ফিডে দেখা যাবে। জানেন কি? ইনস্টাগ্রামের সবচেয়ে জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ ফিচার রিলস, সেটির ভাবনাও এসেছিল এই টিকটক থেকেই।

    পাশাপাশি লোকেশন-শেয়ারিং ফিচারে পরিবর্তন এনেছে ইনস্টাগ্রাম। এখন লাইভ ম্যাপ ফিচারের মাধ্যমে ব্যবহারকারী সেই সব বন্ধুর লোকেশন দেখতে পাবেন, যারা তাকে নিজেদের লোকেশন ট্র্যাক করার অনুমতি দিয়েছেন।

    আরেক জনপ্রিয় মেসেজিং অ্যাপ স্ন্যাপচ্যাটের স্ন্যাপ ম্যাপের মতোই হতে চলেছে এই ফিচারটি। ডিফল্ট হিসেবেই এই ফিচারটি অফ হয়ে যাবে। আর এটি ব্যবহার করার জন্য ব্যবহারকারীকে ম্যানুয়ালি তা চালু করতে হবে। যাতে প্রিভেসি সুরক্ষিত থাকে।

    বেশ কিছু সময় ধরেই ক্রমাগত নতুন ফিচার যোগ করার জন্য সমালোচনার মুখে পড়তে হয়েছে Instagram-কে। শুধু তা-ই নয়, এটি সাধারণ ফটো শেয়ারিং প্ল্যাটফর্মের থেকেও বেশি কিছু হয়ে উঠছে বলেও ব্যাপক সমালোচনা শুনতে হচ্ছে।

    মেটার মালিকানাধীন প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম বর্তমানে কন্টেন্ট ক্রিয়েটরদের উপর আরও মনোনিবেশ করতে চাইছে। এই পদক্ষেপের মাধ্যমে ইনস্টাগ্রাম স্পষ্ট করে দিয়েছে যে, তারা শুধু ফটো-শেয়ারিং অ্যাপ হয়ে থাকতে চায় না। বরং তারা ভিডিও, লোকেশন এবং ইন্টারঅ্যাকটিভ টুলের মাধ্যমে ব্যবহারকারীদের ব্যস্ত রাখতে চায়।

    সূত্র:দ্য ইকোনমিকস টাইমস


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ