মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা ঐতিহাসিক স্থান আর ধ্বংস হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক শাড়ি নিয়ে প্রতারণার মামলা: তানজিন তিশার জামিনের মেয়াদ বাড়ল এশিয়ান গেমসে আরচ্যারিতে পদক ছাড়াই ফিরছে বাংলাদেশ বিশ্বকাপ ফাইনালে মেসিকে জড়িয়ে যে কথা বলেছিলেন ইয়ামাল রাস্তায় যুবককে থাপ্পড় দিলেন মন্ত্রী, পাল্টা ধাক্কা যুবকের ঝটিকা মিছিল-বোমা বিস্ফোরণে গণতন্ত্রের অগ্রযাত্রা থামবে না: গয়েশ্বর সালমান শাহ হত্যা মামলা: তদন্ত প্রতিবেদন ৫ নভেম্বর
  • ২২৬ যাত্রী নিয়ে রোমে আটকা বিমানের ড্রিমলাইনার

    ২২৬ যাত্রী নিয়ে রোমে আটকা বিমানের ড্রিমলাইনার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যান্ত্রিক সমস্যার কারণে ইতালি থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকাগামী ফ্লাইট (বিজি ৩৫৬) বাতিল করা হয়েছে। ডানার ফ্ল্যাপের বিকৃতির কারণে ২২৬ যাত্রী নিয়ে রোমে আটকা পড়েছে বিমানটির ড্রিমলাইনার।

    গতকাল (১০ আগস্ট) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি ফিউমিসিনো বিমানবন্দর থেকে ঢাকা যাওয়ার কথা ছিল ফ্লাইটটির। বর্তমানে বিমানটি বিমানবন্দরে গ্রাউন্ডেড অবস্থায় রয়েছে।

    বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে, উড্ডয়নের পূর্ণ প্রস্তুতি সম্পন্ন হলেও শেষ মুহূর্তে বোয়িং-৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজটির ডানার ফ্ল্যাপ কাজ না করায় ফ্লাইটটি বাতিল করতে হয়। তাৎক্ষণিকভাবে সমস্যাটি সমাধান করা সম্ভব না হওয়ায় উড়োজাহাজটি গ্রাউন্ডেড রাখা হয়েছে।

    নির্ধারিত সময়ের ফ্লাইট উড্ডয়নের ঠিক আগে ড্রিমলাইনারের ক্রুরা ফ্লাইটের যাত্রীদের জানান, ফ্লাইটটি যান্ত্রিক ত্রুটির কারণে আপাতত ছাড়তে পারবে না। প্রায় তিন ঘণ্টা অনিশ্চয়তায় থাকার পর যাত্রীদের হোটেলে নেওয়ার ব্যবস্থা করা হয়।

    জানা গেছে, ওই ফ্লাইটে মোট যাত্রী রয়েছেন ২৬২ জন। এর মধ্যে ১৫ জন বিজনেস ক্লাসের এবং ২৪৭ জন ইকোনমি ক্লাসের। যাত্রী ও ক্রু সবাইকে হোটেলে রাখা হয়েছে। আর উড়োজাহাজটি গ্রাউন্ডেড রয়েছে।

    এদিকে রোমে গ্রাউন্ডেড বিমানটির ডানার ফ্ল্যাপ মেরামতে যে প্রয়োজনীয় যন্ত্রাংশ দরকার, তা লন্ডন থেকে পাঠানো হচ্ছে। এরই মধ্যে রওনা হয়েছে। যন্ত্রাংশগুলো আজ বাংলাদেশ সময় সন্ধ্যা নাগাদ রোমে পৌঁছাবে। এরপর, ত্রুটি সারিয়ে একই ফ্লাইটে যাত্রীদের রোম থেকে দেশে ফেরানো হবে। অর্থাৎ, বিকল্প কোনো ফ্লাইটের ব্যবস্থা করা হবে না। ততক্ষণ যাত্রী ও ক্রুরা হোটেলেই থাকবেন।

    এর আগেও যান্ত্রিক ত্রুটির কারণে থাইল্যান্ডগামী বিমানের একটি উড়োজাহাজ মিয়ানমারের আকাশ থেকে ফিরে আসে। এর কিছুদিন আগে দুবাইগামী আরেক ফ্লাইট মাঝ আকাশ থেকে ঢাকা ফিরে আসে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন