রবিবার, ২৮ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মার্কিন ঘাঁটি নিয়ে নতুন হুমকি ইরানের মেসির রেকর্ডে উজ্জ্বল আর্জেন্টিনা, শতভাগ জয় নিয়ে নকআউটে রামপুরা হত্যাকাণ্ডে হাবিবুরসহ ৩ জনের মৃত্যুদণ্ড লন্ডন হাইকমিশনে ইমিগ্রেশন অভিযানের খবর গুজব: বাংলাদেশ হাইকমিশন মেগা প্রকল্প নয়, মানবসম্পদ উন্নয়নেই গুরুত্ব দিচ্ছে সরকার: জোনায়েদ সাকি ভারতের ট্যুরিস্ট ভিসা আবেদন শুরু, আইভ্যাকের নতুন নির্দেশনা দেশজুড়ে শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন, উপকৃত হবে ২ কোটি ৪০ লাখ শিশু ইরানকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের, বাড়ছে মধ্যপ্রাচ্যের উত্তেজনা ১২ অঞ্চলে ঝড়ের সতর্কতা, ঢাকায় কমতে পারে তাপমাত্রা রোববার নারায়ণগঞ্জের ৫ এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না
  • ৩ দিনের রিমান্ডে সোলায়মান সেলিম 

    ৩ দিনের রিমান্ডে সোলায়মান সেলিম 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর লালবাগ থানার খালেদ সাইফুল্লাহ হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য (এমপি) সোলায়মান সেলিমকে ৩ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

    সোমবার (১১ আগস্ট) সকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইসতিয়াক এ আদেশ দেন।
     
    এদিন সোলায়মান সেলিমকে আদালতে হাজিরের পর ৭ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশ কোতোয়ালি জোনাল টিমের পরিদর্শক মো. সাজ্জাদ হোসেন।
     
    এসময় রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, গণমাধ্যমে প্রচারিত এক ভিডিও সংবাদে ঘটনাস্থলে আসামির সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। যদিও আসামিপক্ষের আইনজীবী দাবি করেন, এই মামলায় আসামিকে এর আগেও রিমান্ডে জিজ্ঞাসাবাদে কোনো প্রমাণ পাওয়া যায়নি। শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।
      
    মামলা সূত্রে জানা যায়, গত বছরের ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় লালবাগের আজিমপুর সরকারি আবাসিক এলাকায় আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় তার বাবা কামরুল হাসান বাদী হয়ে ওই বছরের ১৯ আগস্ট লালবাগ থানায় হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫২ জনকে আসামি করা হয়।
      
    এছাড়া, এদিন বিভিন্ন থানার মামলায় সোলায়মান সেলিম, সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক এমপি সাবিনা আক্তার তুহিনসহ ৬ জনকে নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে। 
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন