মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা ঐতিহাসিক স্থান আর ধ্বংস হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক শাড়ি নিয়ে প্রতারণার মামলা: তানজিন তিশার জামিনের মেয়াদ বাড়ল এশিয়ান গেমসে আরচ্যারিতে পদক ছাড়াই ফিরছে বাংলাদেশ বিশ্বকাপ ফাইনালে মেসিকে জড়িয়ে যে কথা বলেছিলেন ইয়ামাল রাস্তায় যুবককে থাপ্পড় দিলেন মন্ত্রী, পাল্টা ধাক্কা যুবকের ঝটিকা মিছিল-বোমা বিস্ফোরণে গণতন্ত্রের অগ্রযাত্রা থামবে না: গয়েশ্বর সালমান শাহ হত্যা মামলা: তদন্ত প্রতিবেদন ৫ নভেম্বর
  • ‘জাতি হিসেবে অসহিষ্ণু হয়ে গেছি আমরা, প্রতিরোধের বদলে ভিডিও করি’

    ‘জাতি হিসেবে অসহিষ্ণু হয়ে গেছি আমরা, প্রতিরোধের বদলে ভিডিও করি’
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গাজীপুরে সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, “আমাদের সমাজ আজ অসহিষ্ণুতার শিকার হয়ে গেছে। আগে আমরা এমন পরিস্থিতিতে প্রতিবাদ জানাতাম।”

    রোববার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত সরকারি কোর কমিটির বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন। জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, গাজীপুরে ঘটে যাওয়া এই ঘটনা একেবারেই গ্রহণযোগ্য নয় এবং এটি জাতি হিসেবে আমাদের জন্য লজ্জার বিষয়।

    স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গাজীপুরের ঘটনায় যারা জড়িত তাদের অধিকাংশকে ইতোমধ্যেই আইনের আওতায় আনা হয়েছে। সবাইকে শাস্তি দিতে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হবে। চার্জশিট যত দ্রুত সম্ভব দেওয়া হবে। 

    জাহাঙ্গীর আলম বলেন, ‘জাতি হিসেবে অসহিষ্ণু হয়ে গেছি আমরা। আগে আমরা কোন ঘটনা ঘটলে প্রতিরোধ করতাম। কিন্তু এখন ভিডিও করতে ব্যস্ত থাকি। মোবাইল ছুড়ে মারলেও তো হয়। পাবলিক চার্টার আইন আছে, সে অনুযায়ী জনগণকে সচেতন করতে হবে। যাতে এ ধরনের ঘটনায় প্রতিরোধ করতে পারে। কেননা সব জায়গায় পুলিশ তো দেওয়া সম্ভব না।’

    আগামী জাতীয় নির্বাচন নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেয়ে যারা অংশগ্রহণ করবে তাদের ওপর নির্ভর করবে। নির্বাচনের সময় ইসির অধীনে থাকবে মন্ত্রণালয়। আশা করি, নির্বাচন সুষ্ঠু হবে। নির্বাচন কেন্দ্রিক অস্থিতিশীলতার শঙ্কা নেই।’

    নির্বাচনে দায়িত্বরত কর্মকর্তাদের নিরাপত্তা বাড়ানো হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, ‘প্রিজাইডিং অফিসারদের বাড়তি গানম্যান দেওয়া হবে। আগে দুজন থাকত, এবার তিনজন থাকবে।’

    স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘নিউমার্কেটে যেসব অস্ত্র পাওয়া গেছে, তা দেশীয়। এজন্য যারা বিক্রি করে তাদের সতর্ক থাকতে হবে।’


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন