মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা ঐতিহাসিক স্থান আর ধ্বংস হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক শাড়ি নিয়ে প্রতারণার মামলা: তানজিন তিশার জামিনের মেয়াদ বাড়ল এশিয়ান গেমসে আরচ্যারিতে পদক ছাড়াই ফিরছে বাংলাদেশ বিশ্বকাপ ফাইনালে মেসিকে জড়িয়ে যে কথা বলেছিলেন ইয়ামাল রাস্তায় যুবককে থাপ্পড় দিলেন মন্ত্রী, পাল্টা ধাক্কা যুবকের ঝটিকা মিছিল-বোমা বিস্ফোরণে গণতন্ত্রের অগ্রযাত্রা থামবে না: গয়েশ্বর সালমান শাহ হত্যা মামলা: তদন্ত প্রতিবেদন ৫ নভেম্বর
  • নির্বাচন সামনে রেখে দ্রুত ‘ইলেকশন অ্যাপ’ চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার

    নির্বাচন সামনে রেখে দ্রুত ‘ইলেকশন অ্যাপ’ চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দ্রুত ‘ইলেকশন অ্যাপ’ চালুর নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, এই অ্যাপটি যেন সাধারণ ভোটারদের জন্য সহজ, নিরাপদ এবং ব্যবহারবান্ধব হয়, তা নিশ্চিত করতে হবে।

    শনিবার (৯ আগস্ট) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রযুক্তি বিশেষজ্ঞদের এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে নির্দেশ দেন। বৈঠকে অ্যাপের মাধ্যমে ভোট সংক্রান্ত তথ্য, প্রার্থী তালিকা ও ফলাফল প্রকাশের প্রাথমিক ধারণা উপস্থাপন করা হয়।

    রোববার (১০ আগস্ট) প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।

    তিনি জানান, বৈঠকে প্রধান উপদেষ্টার টেলিযোগাযোগ ও আইসিটিবিষয়ক বিশেষ সহকারী ফায়েজ তাইয়্যেব আহমেদ আসন্ন ভোটের জন্য একটি ‘ইলেকশন অ্যাপ’ চালুর পরিকল্পনা ঘোষণা করেন।

    অ্যাপটিতে ফেব্রুয়ারি নির্বাচনের প্রার্থীদের তথ্য, ভোটকেন্দ্র সম্পর্কিত আপডেট এবং অভিযোগ দায়েরের জন্য ইন্টারেকটিভ ফিচারসহ সবধরনের প্রয়োজনীয় তথ্য থাকবে। ফায়েজ তাইয়্যেবের কথা শোনার পর দ্রুত নির্বাচনকেন্দ্রিক এই অ্যাপ উদ্বোধনের নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন