শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণে নেতৃত্বে মীর নেওয়াজ

বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণে নেতৃত্বে মীর নেওয়াজ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আজ শুক্রবার জুম্মার নামাজ শেষে চকবাজার থানাধীন আগা নবাব দেউরী মসজিদ প্রাঙ্গণে লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।

এ কর্মসূচির নেতৃত্ব দেন মীর নেওয়াজ আলী ও আরমান হোসেন বাদল। দুপুরে শুরু হওয়া এই কর্মসূচির উদ্বোধনে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। উপস্থিত নেতাদের মধ্যে ছিলেন হাজী আনোয়ার পারভেজ বাদল (সাবেক কমিশনার, ঢাকা মহানগর), মোতাহার হোসেন বাবুল (সাবেক যুগ্ম আহ্বায়ক, লালবাগ থানা বিএনপি), মাইজুদ্দিন মাইজু (সাবেক সাধারণ সম্পাদক, ২৫ নম্বর ওয়ার্ড বিএনপি), মোরশেদুর রহমান জনি (যুগ্ম সাধারণ সম্পাদক, ২৬ নম্বর ওয়ার্ড বিএনপি), মাসুম ভূঁইয়া (নেতা, চকবাজার থানা বিএনপি), আরমান হোসেন বাদল (সভাপতি, আজিমপুর বটতলা ইউনিট), ফয়সাল আহমেদ মন্টি (সদস্য সচিব, তারেক পরিষদ, চকবাজার থানা) প্রমুখ।

নেতৃবৃন্দ বলেন, “দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া এবং সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপির ৩১ দফা বাস্তবায়ন অপরিহার্য।” তারা সাধারণ মানুষের হাতে লিফলেট পৌঁছে দিয়ে চলমান আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখতে আহ্বান জানান।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন