শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

ভবন থেকে পড়ে বাড্ডায় মিস্ত্রির মর্মান্তিক মৃত্যু

ভবন থেকে পড়ে বাড্ডায় মিস্ত্রির মর্মান্তিক মৃত্যু
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

রাজধানীর বাড্ডা থানার পোস্ট অফিস গলিতে একটি ভবন থেকে পড়ে মো. পলাশ (৩৫) নামের এক ওয়ার্কশপ মিস্ত্রি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুপুর আড়াইটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত পলাশ ঢাকার নবাবগঞ্জ উপজেলার জৈনপুর এলাকার মো. আব্দুল মান্নানের ছেলে ছিল। তিনি পরিবারসহ বাড্ডার পোস্ট অফিস গলির নিজ বাসায় বসবাস করতেন।

নিহত পলাশের ভাই আকাশ জানান, আমার ভাই দুপুর দেড়টার দিকে দোতলায় কাজ করার সময় হঠাৎ নিচে পড়ে যায়। প্রথমে আমরা তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক দুপুর আড়াইটার দিকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি বাড্ডা থানায় জানানো হয়েছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন