বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল ফেসবুকে ব্যবহারকারীদের বিভ্রান্ত করেছে মেটা, জরিমানার মুখে প্রতিষ্ঠান
  • পিএইচডি কোর্সে ভর্তি হলো চীনের হিউম্যানয়েড রোবট

    পিএইচডি কোর্সে ভর্তি হলো চীনের হিউম্যানয়েড রোবট
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চীন আবারও প্রযুক্তির দুনিয়ায় নতুন মাত্রা যোগ করল। প্রথমবারের মতো একটি হিউম্যানয়েড রোবটকে পিএইচডি প্রোগ্রামে ভর্তি করা হয়েছে। নাট্যকলা, চলচ্চিত্র ও টেলিভিশন বিষয়ে এই রোবট উচ্চশিক্ষা অর্জন করবে বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিএমজি।

    সুয়ে বা-০১ নামের রোবটটিকে সাংহাই থিয়েটার একাডেমিতে নাট্যকলা বিষয়ে পিএইচডি প্রোগ্রামের শিক্ষার্থী হিসেবে ভর্তি করানো হয়েছে। ভর্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় সম্প্রতি শাংহাইতে অনুষ্ঠিত ২০২৫ ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্সে।

    সুয়ে বা-০১ এর নির্মাতা হচ্ছেন লি লিংতু ও তার দল। সাংহাই ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির অধ্যাপক এবং ড্রয়েডঅ্যাপ নামের একটি কোম্পানির প্রতিষ্ঠাতা লি লিংতু। রোবটটির নকশা করেছেন সাংহাই থিয়েটার অ্যাকাডেমির অধ্যাপক ইয়াং ছিংছিং। রোবটটিকে বলা হচ্ছে ‘দেহযুক্ত বুদ্ধিমান কৃত্রিম সত্তা’।

    ডেভেলপার লি বলেন, আমাদের লক্ষ্য এমন এক পারফর্মার তৈরি করা, যা মানুষের আবেগ বুঝবে এবং শ্রোতাদের কাছে আবেগপূর্ণ শিল্প উপস্থাপন করতে পারবে।

    তিনি আরও বলেন, মানব অভিনেতা একাধিক শো-এর পর ক্লান্ত হয়ে যায়। রোবট তা হবে না। এটি দীর্ঘস্থায়ী সঙ্গী হিসেবেও কাজ করতে পারবে।

    রোবটটির বিকাশ শুরু হয় ২০২১ সালে। ওই সময় দুই প্রতিষ্ঠানের মধ্যে আর্টস ও রোবটিক্স প্রযুক্তি নিয়ে যৌথ কৌশলগত সহযোগিতার ভিত্তিতে একটি মানবসম্পদ উন্নয়ন কর্মসূচি চালু হয়।

    চার বছরের এই ডক্টরাল প্রোগ্রামে রোবটটি পাবে সাংগঠনিক ও মৌলিক শিক্ষা, নাট্যশিল্প ও রোবোটিক সিস্টেম, অভিনয়ের অঙ্গভঙ্গি, মানবিক আবেগ ও কগনিটিভ মডেলিং ইত্যাদির প্রশিক্ষণ।

    রোবটটি ক্লাসরুমেও অংশ নেবে এবং গবেষণার কাজে যুক্ত হবে। সেইসঙ্গে শিখবে নাটকের বিভিন্ন তত্ত্ব। পরে অবশ্য এর জায়গা হবে কৃত্রিম বুদ্ধিমত্তা ও পারফর্মিং আর্টস সংযুক্ত গবেষণাগারে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন