মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভয়াবহ ভূমিকম্পেও অটুট মাতৃত্ব, জীবিত উদ্ধার মা ও শিশু সিটি করপোরেশন বাদে বিরোধী আসনে ২০ কোটি টাকার বরাদ্দ জাতীয় রাজস্ব বোর্ডের নতুন চেয়ারম্যান আহসান হাবিব চাকরির জন্য দীর্ঘ অপেক্ষা নয়, কর্মসংস্থান তৈরি করবে তরুণরা: প্রধানমন্ত্রী বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে শোক প্রকাশ প্রধানমন্ত্রীর হারারে টেস্টে বাংলাদেশের হতাশা, বড় লিড গড়ছে জিম্বাবুয়ে প্রত্যেক শিক্ষার্থীকে বছরে একটি গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রে ভিসা আবেদন কঠিন হচ্ছে? নতুন নীতিতে কী কী বদলাল ইসরায়েল কি হারাচ্ছে যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থন? মুস্তাফা মনোয়ারের জানাজা অনুষ্ঠিত হবে মঙ্গলবার
  • ইউটিউব কনটেন্ট ক্রিয়েটরদের জন্য আসছে দারুণ খবর

    ইউটিউব কনটেন্ট ক্রিয়েটরদের জন্য আসছে দারুণ খবর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বর্তমানে ইউটিউব শুধুই বিনোদনের নয়, আয় ও ব্যক্তিগত ব্র্যান্ড তৈরির অন্যতম মাধ্যম হয়ে উঠেছে। অনেকেই চ্যানেল খুলে নিয়মিত ভিডিও প্রকাশ করছেন। কিন্তু অনেক সময় ভালো কনটেন্ট তৈরি করেও ভিউ না পাওয়ার অভিযোগ রয়েছে। সেই সমস্যা সমাধানে এবার নতুন একটি ফিচার নিয়ে এসেছে ইউটিউব। কিছু নির্দিষ্ট ব্যবহারকারী এরই মধ্যে পরীক্ষামূলকভাবে সেই সুবিধা ব্যবহার করার সুযোগ পেয়েছেন।

    ম্যাশেবল এক প্রতিবেদনে জানিয়েছে, ইউটিউব প্ল্যাটফর্ম তাদের কনটেন্ট নির্মাতাদের সুবিধার্ধে কনটেন্ট কোলাবরেশন অপশন চালু করতে যাচ্ছে। এতে নির্মাতারা তাদের তৈরি ভিডিওতে অন্য নির্মাতাদের সরাসরি ট্যাগ করতে পারবেন। এর মাধ্যমে দর্শকরা ট্যাগ করা নির্মাতাদের অল্প সময়েই খুঁজে পাওয়ার পাশাপাশি তাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে পারবেন।

    নির্মাতারা কোলাবরেশনের জন্য অন্য নির্মাতাদের ট্যাগ করলেও বিপরীত পাশের নির্মাতার সম্মতি প্রয়োজন হবে। অর্থাৎ―কোনো ভিডিওতে ট্যাগ করার আগে সংশ্লিষ্ট নির্মাতাকে ইনভাইটেশন পাঠাতে হবে এবং সংশ্লিষ্ট সেই নির্মাতাকে ইনভাইটেশন গ্রহণ করতে হবে। অনুমতি দিলেই নাম যুক্ত করা যাবে; আর না দিলে নাম যুক্ত করা যাবে না।

    এ ব্যাপারে ইউটিউবের হেল্প পেজে এক ঘোষণায় বলা হয়েছে, কনটেন্ট কোলাবরেশন অপশনটি প্রাথমিকভাবে নির্দিষ্ট কিছু নির্মাতাদের জন্য চালু করা হয়েছে। ভবিষ্যতে অপশনটি বিস্তৃতভাবে চালুর পরিকল্পনা রয়েছে। এটি চূড়ান্তভাবে চালু হলে নির্মাতারা একে অপরের সঙ্গে যৌথভাবে কাজ করতে পারবেন। যা নির্মাতাদের ভিডিওর ভিউ বাড়াতে সহায়তা করবে।

    এদিকে কনটেন্ট কোলাবরেশনের নতুন সুবিধা ব্যবহারের মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছেন জনপ্রিয় ইউটিউবার মিস্টারবিস্ট। ভিডিওটিতে তার সঙ্গে কোলাবরেশনে ছিলেন মার্ক রোবার, বেন অ্যাজেলার্ট ও স্টোক টুইনস। ভিডিওটিতে মূল নির্মাতার নামের ওপর ক্লিক করলে পপআপ দেখায়, যেখানে ট্যাগ করা নির্মাতাদের নামের পাশে সাবস্ক্রাইব করার অপশন রয়েছে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ