বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • নিউইয়র্কে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে বিএনপি-যুবলীগের সংঘর্ষ

    নিউইয়র্কে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে বিএনপি-যুবলীগের সংঘর্ষ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নিউইয়র্কে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। স্থানীয় সময় রোববার (৩ আগস্ট) বিকেলে জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় আয়োজিত এ আয়োজনে বিএনপি ও আওয়ামী লীগপন্থী প্রবাসী নেতাকর্মীদের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

    জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানের আয়োজন করেছিল প্যাট্রিয়ট অব বাংলাদেশ নামক একটি নবগঠিত সংগঠন।

    প্রত্যক্ষদর্শীরা জানান, জ্যাকসন হাইটসের ডাইভাসিটি প্লাজার জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

    এতে নিউইয়র্কের পেশাজীবি সচেতন নাগরিক সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানের একপর্যায়ে যুবলীগকর্মীরা অনুষ্ঠানস্থলে এসে জয় বাংলা স্লোগান দেওয়া শুরু করেন। ফলে অনুষ্ঠানের বিঘ্ন ঘটে।

    এর জেরে বিএনপির ও যুবলীগ কর্মীদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ইত্যাদি নামক একটি মুদি দোকানের দরজার কাছে উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করেন। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন