শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ৭ সহকারী পুলিশ সুপার ও ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর কমল সোনার দাম তিন দফা বৃদ্ধির পর জাহাজভাঙা কারখানায় বিস্ফোরণ: ৮ শ্রমিক নিহত ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল
  • ব্রাহ্মণবাড়িয়ায় ২৫০০ কেজি ভারতীয় গরুর মাংস জব্দসহ আটক ২

    ব্রাহ্মণবাড়িয়ায় ২৫০০ কেজি ভারতীয় গরুর মাংস জব্দসহ আটক ২
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে ভারতীয় ২ হাজার ৫০০ কেজি গরুর মাংস সহ দুইজনকে আটক করেছে পুলিশ।

    রোববার (৩ আগস্ট) ভোররাতে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের টোলপ্লাজা এলাকা থেকে তাদের আটক করা হয়।

    আটক ব্যক্তিরা হলেন- সিরাজগঞ্জ সদর উপজেলার শিলন্দা গ্রামের করিম সরকারের ছেলে রাসেল সরকার (৩৬) ও ধর্মখোল গ্রামের আবুল কালামের ছেলে রবিউল আউয়াল (২০)।

    রোববার (৪ আগস্ট) রাতে পুলিশের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।
    আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল টোলপ্লাজা এলাকায় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ১২৫টি প্যাকেটে রক্ষিত ২ হাজার ৫০০ কেজি গরুর মাংস জব্দ করে। এ সময় দুইজনকে আটক করা হয়।

    ওসি আরও জানান, গরুর মাংসগুলো অবৈধভাবে ভারত থেকে আনা হয়েছে। মান যাচাই ব্যতীত ফ্রিজিং না করেই ট্রাকে করে মাংস পরিবহন করা হচ্ছিল। 

    চোরাই পথে আনা এসব মাংস ঢাকার বিভিন্ন হোটেল-রেস্তোরাঁগুলোতে বিক্রি করে অসাধু চক্র। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন