বুধবার, ১১ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ ঠেকাতে পুলিশকে কঠোর নির্দেশ আইজিপির আট দিনের সফরে আজ বাংলাদেশে আসছেন জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞ কেলি কারি ডার্ক কমেডি সিরিজে ক্যামেলিয়া চরিত্রে তাসনিয়া ফারিণ শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ায় সমাধান হবে: ভারত নারী-শিশুর স্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় বাংলাদেশের পাশে থাকতে চায় তুরস্ক বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক নতুন কৌশলগত উচ্চতায়, প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগের আলোচনা বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে তারেক- এরদোয়ান বৈঠক ভয়ের রাজনীতি নয়, সত্য যাচাইয়ের সংস্কৃতি চাই রাজনৈতিক বিবেচনায় হত্যা মামলাও প্রত্যাহার হতে পারে: আইনমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা ও যুবলীগ কর্মী গ্রেফতার 
  • মাইন বিস্ফোরণে পা হারালেন উপজাতি নারী

    মাইন বিস্ফোরণে পা হারালেন উপজাতি নারী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের নিকুছড়ি সীমান্তে আবারও ঘটেছে মর্মান্তিক মাইন বিস্ফোরণের ঘটনা। এতে লাকি সিং (২৪) নামে এক তরুণী উপজাতি নারী পা হারিয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।

    ঘটনাটি ঘটেছে সোমবার (৪ আগস্ট) সকালে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সেদিন সকালে লাকি সিং জীবিকার প্রয়োজনে বাঁশ কাটতে গিয়ে সীমান্ত পেরিয়ে মিয়ানমারের ভেতরে প্রবেশ করেন। ৪২ ও ৪৩ নম্বর সীমান্ত পিলারের মাঝামাঝি এলাকায় পৌঁছানোর পরই আচমকা বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে তার বাম পা শরীর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।

    স্থানীয়রা ছুটে এসে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে নেন। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহত লাকি সিং নাইক্ষ্যংছড়ির সোনাইছড়ি ইউনিয়নের গাছবুনিয়া গ্রামের বাসিন্দা সুমং কারবারির মেয়ে।

    ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণের এমন ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছি।

    এদিকে, সাম্প্রতিক সময়ে সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণের ঘটনা বেড়ে যাওয়ায় স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে। অনেকেই জীবিকার তাগিদে সীমান্ত পেরোতে ভয় পাচ্ছেন। গ্রামবাসীর দাবি, দ্রুত সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার এবং মাইন অপসারণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন