বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • জুলাই ঘোষণাপত্র প্রস্তুত, আনুষ্ঠানিক ঘোষণা ৫ আগস্ট

    জুলাই ঘোষণাপত্র প্রস্তুত, আনুষ্ঠানিক ঘোষণা ৫ আগস্ট
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অন্তর্বর্তী সরকার জানিয়েছে, আলোচিত জুলাই ঘোষণাপত্রের খসড়া এখন সম্পূর্ণ প্রস্তুত। ৫ আগস্ট বিকেল ৫টায় একটি আনুষ্ঠানিক আয়োজনে এটি প্রকাশ করা হবে, যেখানে গণঅভ্যুত্থানের অংশীজনরাও উপস্থিত থাকবেন।

    এ বিষয়ে বিস্তারিত অবিলম্বে ঘোষণা করা হবে।

    শনিবার (২ আগস্ট) প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য নিশ্চিত করেন।

    এর আগে আগামী ৫ আগস্টের মধ্যেই জুলাই ঘোষণাপত্র ঘোষিত হবে বলে জানান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম।

    শুক্রবার (১ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।

    মাহফুজ লেখেন, ‘জুলাই ঘোষণাপত্র এখন বাস্তবতা। ৫ আগস্টের মধ্যেই ঘোষিত হবে ঘোষণাপত্র। ঘোষণাপত্র ইস্যুকে গণচেতনায় বাঁচিয়ে রেখে এটা বাস্তবায়নের পথ সুগম করার জন্য সবাইকে ধন্যবাদ।’

    ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ খসড়া প্রণয়ন করেছে জাতীয় ঐকমত্য কমিশন। বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের সঙ্গে সংলাপে উঠে আসা বিষয়গুলো নিয়ে খসড়াটি প্রস্তুত করা হয়। সোমবার (২৮ জুলাই) রাজনৈতিক দলগুলোর কাছে সনদের খসড়া পাঠায় জাতীয় ঐকমত্য কমিশন।

    গতবছরের ৩১ ডিসেম্বর ‘জুলাই প্রক্লেমেশন’ বা ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ ঘোষণার উদ্যোগ নেয় তৎকালীন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তবে শিগগির সরকার তা ঘোষণা করেবে, সরকারের এমন আশ্বাসে সেদিন জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেননি শিক্ষার্থীরা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন