বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল ফেসবুকে ব্যবহারকারীদের বিভ্রান্ত করেছে মেটা, জরিমানার মুখে প্রতিষ্ঠান
  • এসির রিমোটেই লুকিয়ে বিদ্যুৎ সাশ্রয়ের সহজ উপায়

    এসির রিমোটেই লুকিয়ে বিদ্যুৎ সাশ্রয়ের সহজ উপায়
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গরমে এয়ার কন্ডিশনার বা এসি এখন বলা যায় ঘরের একেবারে জরুরি একটি ইলেকট্রনিক পণ্য। গরমে স্বস্তি পেতে এসি ব্যবহার করেন বাড়িতে, অফিসে। বর্ষায় ঘরের আদ্রতা ঠিক রেখে স্বস্তির পরিবেশ পেতেও এসি ব্যবহার করেন।

    এদিকে খরচ বাঁচালেও মাস শেষে এসি ব্যবহারে বিদ্যুৎ খরচ কমানো মুশকিল হয়ে পড়ে। গরমের দিনে এসি চালানোর পর যে বিদ্যুৎ বিল আসে, তা দেখে অনেকেই ঘাবড়ে যান। কিন্তু জানেন কি, আপনার এসির রিমোটেই লুকিয়ে আছে বিদ্যুৎ খরচ কমানোর উপায়। আসুন জেনে নেওয়া যাক কীভাবে বিদ্যুৎ খরচ কমাতে পারবেন-

    এসির তাপমাত্রা ২৪ ডিগ্রি থেকে ২৬ ডিগ্রির মধ্যে রাখা উচিত। তাহলে ঘর ঠান্ডা থাকবে। বিদ্যুৎ বিলও কম আসবে। ভাবতে পারেন, ২৬ ডিগ্রিতে কী ঘর তেমন ঠান্ডা হবে? এজন্য এসির সঙ্গে পাখা চালাতেও বলা হয়। ঠান্ডা বাতাস পুরো ঘরে সঠিকভাবে ছড়িয়ে পড়বে। এসির উপরও অতিরিক্ত চাপ পড়বে না।

    নিয়মিত এসি পরিষ্কারের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। প্রতি ১০ থেকে ১৫ দিন অন্তর এয়ার ফিল্টার পরিষ্কার করতে হবে। ধুলা জমলে এসির কুলিং ক্ষমতা কমে যায়। ফলে বেশি সময় চালাতে হয়। বিদ্যুৎ বিলও বেশি আসে। তাই এসির ফিল্টার পরিষ্কার করা জরুরি।

    প্রায় প্রতিটি এসিতে ইকো মোড থাকে। এই ইকো মোডে এসি চালালে বিদ্যুৎ খরচ অনেকটাই কমে যাবে। এই ইকো মোড অন করার সুইচ সম্পর্কে অনেকেই জানেন না। জানলেও খেয়াল করেন না বা এর ব্যবহার জানেন না। এই সুইচ কিন্তু মুশকিল আসান হতে পারে।

    এসির সঙ্গে পাখা চালাতে পারেন কিছুক্ষণ। তার পর ঘর ঠান্ডা হয়ে গেলে বন্ধ করে দিতে পারেন। আপনার ঘরে যদি সরাসরি সূর্যালোক না পড়ে, তা হলে ঘর তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। আর এসির কাজও কমবে।

    ঘরে সরাসরি সূর্যের আলো পড়লে এসির কাজ বাড়ে। যেমন আপনার যদি একতলা বাড়ি হয়, তা হলে ঘর ঠান্ডা হতে সময় কিছুটা বেশি লাগবে। এক্ষেত্রে আপনি কিছুক্ষণ এসি ২২ বা ২৩ ডিগ্রি সেলসিয়াসে চালাতে পারেন। তার পর ঘর কিছুটা ঠান্ডা হয়ে গেলে ২৪ বা ২৫ ডিগ্রি সেলসিয়াসে সেট করতে পারেন। তাতেও ইলেকট্রিক বিল কিছুটা সাশ্রয় করতে পারবেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন