সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার ব্যাটিংয়ে মনোযোগ দিতেই টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ছেন নিগার কোস্টগার্ডকে উপকূলে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতির ডমিনেজ স্টিলে আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম, পাঁচ পরিচালককে ৫ কোটি টাকা জরিমানা সেপ্টেম্বরের ১৯ দিনেই ১৮৮ কোটি ডলারের কাছাকাছি রেমিট্যান্স সূচকের বড় উত্থান, ডিএসইতে এক মাসের সর্বোচ্চ লেনদেন বাদ পড়া শিশুদের খুঁজে হাম-রুবেলার টিকা দেবে সরকার বড় রান তাড়ায় ব্যাটিং ধসকে স্বাভাবিক বলছেন জ্যোতি হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, মৃতের সংখ্যা ১ হাজার ৫৭ মোদির জন্মদিনের অনুষ্ঠানে না যাওয়ায় শিক্ষার্থীদের জরিমানার নোটিশ
  • গৃহকর্মে অংশ নেওয়া শুধু দায়িত্ব নয়, সুন্নতও

    গৃহকর্মে অংশ নেওয়া শুধু দায়িত্ব নয়, সুন্নতও
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আসওয়াদ ইবনে ইয়াযিদ (রহ.) হতে বর্ণিত, তিনি বলেন, আমি আয়িশাহ রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গৃহে কী কাজ করতেন? তিনি বললেন:

    • كَانَ فِي مِهْنَةِ أَهْلِهِ، فَإِذَا سَمِعَ الأَذَانَ خَرَجَ‏

    ‘তিনি ঘরের কাজ-কর্মে ব্যস্ত থাকতেন, যখন আজান শুনতেন, তখন বেরিয়ে পড়তেন।-(বুখারি, হাদিস : ৫৩৬৩)

    সংক্ষিপ্ত ব্যাখ্যা

    এই হাদিসটিতে আয়িশা (রা.)-এর বর্ণনায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ব্যক্তিগত জীবন ও ঘরে তাঁর ব্যবহারিক আচরণের এক চমৎকার দৃষ্টান্ত তুলে ধরে।

    হাদিসটি আমাদের যে শিক্ষা ও বার্তা দেয়-

    ১. নম্রতা ও বিনয় :

    রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান নবী হয়েও স্ত্রী ও পরিবারের কাজে অংশগ্রহণ করতেন। এতে বোঝা যায়, পরিবারের সহায়তা করা কোনো নিচু কাজ নয়, বরং এটি মহৎ গুণ।

    ২. পরিবারে দায়িত্ববোধ :

    পুরুষ সদস্যরাও ঘরোয়া দায়িত্বে অংশ নিতে পারেন, এটি সম্মানহানির কোনো বিষয় নয়। বরং এতে পরিবারে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি করে।

    ৩. ইবাদতের অগ্রাধিকার :

    যতই তিনি গৃহকর্মে ব্যস্ত থাকতেন না কেন, আজান শোনার সঙ্গে সঙ্গেই তা বন্ধ করে দিয়ে নামাজের জন্য বেরিয়ে যেতেন। এটা আমাদের শেখায় যে, ইবাদতের সময় হলে দুনিয়াবি কাজ থামিয়ে দিয়ে আল্লাহর ডাকে সাড়া দিতে হবে।

    এই হাদিস আমাদের পরিবারে ভারসাম্যপূর্ণ জীবনযাপন, বিনয়, ও ইবাদতের প্রতি গুরুত্ব প্রদর্শনের অনুপম দৃষ্টান্ত শেখায়।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ