বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • সোমবারের মধ্যে দলগুলোর কাছে যাবে ‘জুলাই সনদ’ এর খসড়া: ড. আলী রীয়াজ

    সোমবারের মধ্যে দলগুলোর কাছে যাবে ‘জুলাই সনদ’ এর খসড়া: ড. আলী রীয়াজ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ জানিয়েছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান আলোচনার ভিত্তিতে প্রণীত ‘জুলাই সনদ’-এর খসড়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে, সোমবার (২৮ জুলাই) দলগুলোর কাছে পাঠানো হবে।

    রোববার সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত এক বৈঠকের শুরুতেই তিনি এ কথা বলেন।

    তিনি বলেন, “রাষ্ট্রপরিচালনার মূলনীতি, নাগরিকদের মৌলিক অধিকার সম্প্রসারণ এবং পুলিশ কমিশন বিষয়ে আজকের আলোচনার এজেন্ডা নির্ধারণ করা হয়েছে। এছাড়া যেসব বিষয়ে এখনো একমত হওয়া যায়নি, সেগুলো নিয়েও আলোচনা চলবে।”

    আলী রীয়াজ জানান, মোট ২০টি প্রস্তাবিত বিষয়ের মধ্যে এখন পর্যন্ত ১০টিতে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে, যদিও এর মধ্যে কয়েকটিতে ‘নোট অব ডিসেন্ট’ রয়েছে। সাতটি বিষয়ে এখনো ঐক্যমত হয়নি এবং বাকি তিনটি বিষয়ে আজকের সংলাপে প্রস্তাব উত্থাপন করা হবে।

    তিনি বলেন, “নাগরিক অধিকার সম্প্রসারণে অঙ্গীকার করতে সব দল একমত হয়েছে। আগামীকাল খসড়া পাঠানোর পর রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরের জন্য তারিখ নির্ধারণ করা হবে।”

    জাতীয় ঐকমত্য গঠনের লক্ষ্যে সংলাপ শেষ করার বিষয়ে আলী রীয়াজ জানান, ৩১ জুলাইয়ের মধ্যেই মৌলিক সংস্কার বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা সম্পন্ন করতে চায় কমিশন। আজকের সংলাপ রাত ১০টা পর্যন্ত চলবে বলেও তিনি উল্লেখ করেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন