সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার ব্যাটিংয়ে মনোযোগ দিতেই টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ছেন নিগার কোস্টগার্ডকে উপকূলে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতির ডমিনেজ স্টিলে আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম, পাঁচ পরিচালককে ৫ কোটি টাকা জরিমানা সেপ্টেম্বরের ১৯ দিনেই ১৮৮ কোটি ডলারের কাছাকাছি রেমিট্যান্স সূচকের বড় উত্থান, ডিএসইতে এক মাসের সর্বোচ্চ লেনদেন বাদ পড়া শিশুদের খুঁজে হাম-রুবেলার টিকা দেবে সরকার বড় রান তাড়ায় ব্যাটিং ধসকে স্বাভাবিক বলছেন জ্যোতি হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, মৃতের সংখ্যা ১ হাজার ৫৭ মোদির জন্মদিনের অনুষ্ঠানে না যাওয়ায় শিক্ষার্থীদের জরিমানার নোটিশ
  • শিশুকে আলাদা ঘুমানোর অভ্যাস করাবেন যে বয়সে

    শিশুকে আলাদা ঘুমানোর অভ্যাস করাবেন যে বয়সে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    একটি শিশু যখন পৃথিবীতে আসে, তখন তার সবচেয়ে বড় আশ্রয় হয় মা-বাবার বুক। সেই কোমল ভালোবাসা, যত্ন আর নির্ভরতার মাঝেই গড়ে ওঠে তার শৈশব। মা-বাবা সারাক্ষণ আগলে রাখেন শিশুটিকে, যেন কোনো দুঃখ না ছোঁয় তাকে। ছোট্টটি কখনও মায়ের কোলে, কখনও বাবার বুকে—এবং অনেক সময়ই মা-বাবার সঙ্গেই ঘুমিয়ে পড়ে এক বিছানায়। সেই ঘুমে থাকে নিশ্চিন্ত প্রশান্তি।

    বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শিশুরা অনেক কিছুই শিখে ফেলে। মা-বাবা ওপর নির্ভরতা ছাড়াও কাজ করতে শেখে। পরিবর্তন ও বুঝতে শেখার বয়সে শিশুর বিছানা আলাদা করে দিতে হয়।

    সন্তানের বয়স ১০ বছর হলে তার বিছানা আলাদা করে দেওয়ার কথা বলা হয়েছে হাদিসে। আর হাদিসের কিছু বর্ণনায় সাত বছরের কথাও এসেছে।

    হাদিসের ভাষ্য মতে সাত বছর বয়স হলে শিশুর বিছানা আলাদা করার ব্যাপারে সতর্ক হওয়া উচিত। অঅর ১০ বছর হয়ে গেলে বিছানা পৃথক করা জরুরি।

    আমর ইবনু শুয়াইব (রহ.) থেকে পর্যায়ক্রমে তাঁর পিতা ও তার দাদার সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন—

    তোমাদের সন্তানদের বয়স সাত বছর হলে তাদের সালাতের জন্য নির্দেশ দাও। যখন তাদের বয়স ১০ বছর হয়ে যাবে, তখন (সালাত আদায় না করলে) এ জন্য তাদের মারবে এবং তাদের ঘুমের বিছানা আলাদা করে দেবে।’ (আবু দাউদ, হাদিস : ৪৯৫)

    আবদুল মালিক বিন রাবি বিন সাবরাহ পর্যায়ক্রমে তাঁর পিতা ও দাদার সূত্রে বর্ণনা করেন, রাসুল (সা.) ইরশাদ করেছেন, ‘যখন সন্তানের বয়স সাত বছর হয়, তখন তার বিছানা আলাদা করে দাও।’ (দারা কুতনি, হাদিস : ৮৮৬)


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ