বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • আলাস্কায় ৭.৩ মাত্রার ভূমিকম্প, উপকূলে সুনামি সতর্কতা জারি

    আলাস্কায় ৭.৩ মাত্রার ভূমিকম্প, উপকূলে সুনামি সতর্কতা জারি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে ৭ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বুধবার রাত ১২টা ৩৭ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। এরপরই আলাস্কার উপকূলীয় অঞ্চলে সুনামি সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।

    বৃহস্পতিবার (১৭ জুলাই) বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল স্যান্ড পয়েন্ট শহর থেকে প্রায় ৫৪ মাইল (৮৭ কিলোমিটার) দক্ষিণে এবং এর গভীরতা ছিল ২০.১ কিলোমিটার।

    ভূমিকম্পের পর পামার-ভিত্তিক জাতীয় সুনামি সতর্কতা কেন্দ্র আলাস্কার দক্ষিণাঞ্চল এবং আলাস্কা উপদ্বীপজুড়ে সুনামির সম্ভাবনায় সতর্কতা জারি করে। সতর্কতার আওতায় থাকা উপকূলীয় এলাকা হচ্ছে—কেনেডি প্রবেশদ্বার (হোমার থেকে ৪০ মাইল দক্ষিণ-পশ্চিম) থেকে শুরু করে ইউনিমাক পাস (উনালাস্কা থেকে ৮০ মাইল উত্তর-পূর্ব) পর্যন্ত বিস্তৃত প্রশান্ত মহাসাগরীয় উপকূল।

    তবে কর্তৃপক্ষ জানিয়েছে, দূরবর্তী অঞ্চলগুলোতে সুনামির আশঙ্কা নেই।

    ভূমিকম্পপ্রবণ অঞ্চল হিসেবে পরিচিত আলাস্কায় এর আগেও বড় ধরনের ভূমিকম্প ঘটেছে। ১৯৬৪ সালের মার্চে ৯.২ মাত্রার একটি ভূমিকম্পে অ্যাঙ্কোরেজ শহর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং সুনামিসহ প্রাণ হারান ২৫০ জনেরও বেশি মানুষ। এছাড়া ২০২৩ সালের জুলাই মাসে আলাস্কা উপদ্বীপে ৭.২ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানলেও তেমন কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।


    এন কে/বিএইচ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন