শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ৭ সহকারী পুলিশ সুপার ও ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর কমল সোনার দাম তিন দফা বৃদ্ধির পর জাহাজভাঙা কারখানায় বিস্ফোরণ: ৮ শ্রমিক নিহত ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল
  • শিক্ষককে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে হামলাকারীর মৃত্যু 

    শিক্ষককে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে হামলাকারীর মৃত্যু 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সাতক্ষীরার তালা উপজেলার খেশরা ইউনিয়নের শাহাপুর গ্রামে রবিবার (২০ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে শরিফুল গাজী (৩৮) নামের স্থানীয় এক মাদ্রাসা শিক্ষক তাঁরই নিজ শিক্ষা প্রতিষ্ঠানের সামনেই নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।

    খেশরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এসএম লিয়াকত হোসেন জানান, হরিহর গ্রামের মৃত মাওলানা আলিমুদ্দিন গাজীর ছেলে শিক্ষক শরিফুল ইসলামকে ডেকে মাদ্রাসার সামনে নিয়ে আসেন একই গ্রামের মোস্তফা ওরফে খোকন গাজীর ছেলে রাজু গাজী (৩৬)। তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে স্থানীয়রা জানান।

    ডেকে নিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই রাজু দেশীয় ধারালো অস্ত্র দিয়ে শিক্ষক শরিফুলকে উপর্যুপরি কোপাতে শুরু করেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

    শিক্ষকের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে রাজুকে আটক করে। মুহূর্তেই উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেয়। একপর্যায়ে তিনিও ঘটনাস্থলেই মারা যান।

    খবর পেয়ে তালা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাইনউদ্দিন জানান, “দুইজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পেছনের কারণ ও বিস্তারিত তদন্ত চলছে।”

    এই ঘটনায় এলাকায় আতঙ্ক ও গভীর শোকের ছায়া নেমে এসেছে। শিক্ষক হত্যার ঘটনায় সহকর্মী, শিক্ষার্থী এবং এলাকাবাসী সবাই মর্মাহত। শাহাপুর গ্রামে বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন