বুধবার, ১১ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • শৈশবের ‘কলম ফাইট’ এবার অনলাইনে, বানালেন বাংলাদেশি প্রকৌশলী ওটিটিতে বদলে যাচ্ছে নারীর পর্দার পরিচয়, গল্পের কেন্দ্রে এখন তারাই রোহিঙ্গা নারী-শিশুদের সুরক্ষায় আন্তর্জাতিক সহায়তা বাড়ানোর আহ্বান পরিবেশের মান না মানলে কোনো ট্যানারি চলতে দেওয়া হবে না: বাণিজ্যমন্ত্রী মুসলিম শিক্ষার্থীদের জন্য সুদমুক্ত শিক্ষা ঋণ চালু করছে যুক্তরাজ্য যুব এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান গ্রিস-সাইপ্রাস থেকে আরও ৪৪ বাংলাদেশিকে ফেরত পাঠাল ইউরোপ শীতে লেপ-কম্বলের ভ্যাপসা গন্ধ দূর করবেন যেভাবে ঋতুস্রাবের সময় আজানের জবাব দেওয়ার বিধান জানালেন আলেমরা উপকূলীয় নিরাপত্তায় ড্রোন ও আধুনিক নজরদারি ব্যবস্থা চালুর উদ্যোগ
  • শৈশবের ‘কলম ফাইট’ এবার অনলাইনে, বানালেন বাংলাদেশি প্রকৌশলী

    শৈশবের ‘কলম ফাইট’ এবার অনলাইনে, বানালেন বাংলাদেশি প্রকৌশলী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    স্কুলের বেঞ্চে বসে বন্ধুদের সঙ্গে কলম ঠেলে প্রতিপক্ষের কলম ফেলে দেওয়ার খেলা অনেকেরই পরিচিত। শৈশবের সেই স্মৃতিমাখা খেলাকে এবার অনলাইন দুনিয়ায় নিয়ে এসেছেন বাংলাদেশি সফটওয়্যার প্রকৌশলী মোহি উস সুন্নাত। তাঁর তৈরি ব্রাউজারভিত্তিক গেমটির নাম ‘Pen Fight’।

    অস্ট্রিয়ার সালজবুর্গে বসবাসরত মোহি উস সুন্নাতের তৈরি গেমটি প্রকাশ করেছে বাংলাদেশের প্রযুক্তিপ্রতিষ্ঠান Shunnek Labs। প্রতিষ্ঠানটির গেমিং বিভাগের প্রথম উদ্যোগ এটি।

    গেমটিতে কম্পিউটারের বিপক্ষে খেলার পাশাপাশি একই ডিভাইসে বন্ধুর সঙ্গে পালাক্রমে খেলার সুযোগ রয়েছে। খেলোয়াড়দের দক্ষতা অনুযায়ী এতে রাখা হয়েছে Easy, Normal ও Hard—তিনটি স্তর। এ ছাড়া Best of Three, Best of Five এবং Endless Mode-এর মতো খেলার ধরনও যুক্ত করা হয়েছে।

    গেমটির অন্যতম আকর্ষণ হলো, খেলার অগ্রগতির সঙ্গে সঙ্গে টেবিলের আকার ছোট হয়ে আসে। এতে জায়গা কমে যাওয়ায় প্রতিটি চাল আরও কঠিন ও চ্যালেঞ্জিং হয়ে ওঠে।

    নির্মাতার দেওয়া তথ্য অনুযায়ী, গেমটি চালুর পর থেকে এখন পর্যন্ত ৩৪ হাজারের বেশি খেলোয়াড় এতে অংশ নিয়েছেন। এ সময়ে সম্পন্ন হয়েছে ৪ লাখ ৪০ হাজারের বেশি ম্যাচ। শৈশবের পরিচিত খেলাকে সহজে খেলার উপযোগী অনলাইন সংস্করণে রূপ দেওয়ার এই উদ্যোগ ইতিমধ্যে উল্লেখযোগ্যসংখ্যক খেলোয়াড়ের আগ্রহ তৈরি করেছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন