শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ৭ সহকারী পুলিশ সুপার ও ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর কমল সোনার দাম তিন দফা বৃদ্ধির পর জাহাজভাঙা কারখানায় বিস্ফোরণ: ৮ শ্রমিক নিহত ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল
  • আ. লীগের নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল

    আ. লীগের নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সারাদেশে আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্যে ও অপতৎপরতার প্রতিবাদে ময়মনসিংহের গৌরীপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন উপজেলা ও পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

    রবিবার (২০জুলাই) গৌরীপুর পৌর শহরের পাটবাজারস্থ উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌর শহর প্রদক্ষিণ করে পৌর শহরের উত্তর বাজার মোড়ে এসে প্রতিবাদ সমাবেশ করে।

    প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক আহাম্মদ তায়েবুর রহমান হিরণ, সদস্য সচিব হাফেজ মো. আজিজুল হক, যুগ্ম আহ্বায়ক ও াুাৃপি চেয়ারম্যান জায়েদুর রহমান, এসএম দুলাল, সিরাজুল ইসলাম, গৌরীপুর পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিছ, সদস্য সচিব সুজিত কুমার দাস, যুগ্ম আহ্বায়ক শাহজাহান কবির হীরা, বেগ ফারুক আহাম্মদ, হারুন অর রশিদ, মেহেদি হাসান রতন, জয়নাল আবেদীন খোকন, এসএম আলী আহাম্মদ, গোলাম মোস্তাফা, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহসভাপতি হুমায়ূন কবির, ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম প্রত্যয়, ময়মনসিংহ উত্তর জেলা মৎসজীবী দলের সিনিয়র সহসভাপতি মঞ্জুরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাহজাহান আকন্দ সুমন, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদি হাসান সাগর, গৌরীপুর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক উসমান গনি তান্না প্রমুখ।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন