বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • ত্রাণকেন্দ্রেও রেহাই নেই, গাজায় ইসরায়েলের হামলায় শতাধিক নিহত

    ত্রাণকেন্দ্রেও রেহাই নেই, গাজায় ইসরায়েলের হামলায় শতাধিক নিহত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় শনিবার আরও অন্তত ১১৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে আল জাজিরা। নিহতদের মধ্যে অন্তত ৩৮ জন ছিলেন রাফার একটি ত্রাণকেন্দ্রে, যারা খাবারের জন্য অপেক্ষায় ছিলেন।

    গাজার স্বাস্থ্যখাত ক্রমেই ভেঙে পড়ছে। আল-শিফা হাসপাতাল সূত্রে জানা গেছে, সেদিন অপুষ্টিজনিত কারণে প্রাণ হারিয়েছেন মাত্র ৩৫ দিনের এক শিশু এবং আরও দুই ফিলিস্তিনি।

    স্থানীয় চিকিৎসকরা জানান, চলমান যুদ্ধ পরিস্থিতিতে খাদ্য, ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের ঘাটতি ভয়াবহ আকার ধারণ করেছে। এদিকে, যুক্তরাষ্ট্রের একটি মুসলিম সংস্থা অভিযোগ করেছে, মার্কিন সহায়তা ও অস্ত্রে ভর করেই ইসরায়েল ফিলিস্তিনিদের মানবিক সংকটে ঠেলে দিচ্ছে।

    আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বান সত্ত্বেও গাজায় সহিংসতা থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

    এদিকে তেল আবিবে হাজার হাজার মানুষ মিছিল করেছে। তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যুদ্ধের অবসান ঘটাতে এবং গাজায় অবশিষ্ট প্রায় ৫০ জন জিম্মিকে ফিরিয়ে আনার জন্য একটি চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানিয়েছে।

    ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল। সে সময় থেকে এখন পর্যন্ত গাজায় দখলদার বাহিনীর আগ্রাসনে ৫৮ হাজার ৭৬৫ জন নিহত এবং ১ লাখ ৪০ হাজার ৪৮৫ জন আহত হয়েছে।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন