শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বিদ্যুৎ সংকটে ক্ষোভ, বগুড়া-সিরাজগঞ্জ-যশোরে ভিন্ন চিত্র স্বাস্থ্য খাতের উন্নয়নে বড় পদক্ষেপ: ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ৭ সহকারী পুলিশ সুপার ও ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর কমল সোনার দাম তিন দফা বৃদ্ধির পর জাহাজভাঙা কারখানায় বিস্ফোরণ: ৮ শ্রমিক নিহত ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ
  • স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এসএসসি শিক্ষার্থীদের সংবর্ধনা

    স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এসএসসি শিক্ষার্থীদের সংবর্ধনা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মৌলভীবাজার জেলা শাখা কর্তৃক আয়োজিত এসএসসি ২০২৫ বর্ষে সাফল্যের সহিত উর্ত্তীণ হওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।

    সোমবার (২১শে জুলাই) সদর উপজেলার ১নং খলিলপুর ইউনিয়ন ও ২নং মনুমূখ ইউনিয়নের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের মাঝে এ সংবর্ধনা ও ক্রেস্টর পাশাপাশি ফলজ গাছের চারা প্রদান করেন।

    স্থানীয় গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত সভায় জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ আহাদ এর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম সাহেদ এর উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য ভিপি মিজানুর রহমান মিজান। বিশেষ অতিথি ছিলেন ১নং খলিলপুর ইউনিয়ন চেয়ারম্যান আবু মিয়া চৌধুরী,জেলা বিএনপি'র সদস্য মুহিতুর রহমান হেলাল,জেলা বিএনপি'র সদস্য মাহমুদুর রহমান।

    স্বাগত বক্তব্যে রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মুমিন। অন‍্যান‍্যের মধ্যে বক্তব্য রাখেন ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম চৌধুরী,জেলা ছাত্রদলের সহ সভাপতি শেখ সাহেদ,বিএনপি নেতা আলম আহমেদ,আব্দুল ওয়াহিদ,মনুমূখ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পারভেজ আহমেদ প্রমুখ।

    আরও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল হান্নান,গাজী জাবেদ,নুরুল ইসলাম,আব্দুস সহিদ,সুনু মিয়া, শেখ মহসিন,সজলু তালুকদার,মহসিন আহমেদ,হাজী নজরুল ইসলাম,সুমন চৌধুরী।

    মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর আজাদ বক্ত স্কুল এন্ড কলেজের এসএসসি পরিক্ষা কেন্দ্রের প্রায় ৫২জন শিক্ষার্থীদের'কে সম্মাননা ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন