বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • বিমানবন্দর থেকে ৯৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    বিমানবন্দর থেকে ৯৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (কেএলআইএ) থেকে ৯৬ জন বাংলাদেশিসহ মোট ১৩১ জনকে দেশে ফেরত পাঠানো হয়েছে।

    দেশটির ইংরেজি দৈনিক দ্য সান ডেইলির এক প্রতিবেদনে জানানো হয়েছে, প্রবাসীদের কুয়ালালামপুরে প্রবেশের জন্য নির্ধারিত শর্তাবলী পূরণে ব্যর্থ হওয়ায় কর্তৃপক্ষ তাদেরকে ফিরিয়ে দেয়। 

    প্রতিবেদনে বলা হয়েছে, সন্দেহজনক হোটেল বুকিং, এক সপ্তাহ থাকার মতো যথেষ্ট অর্থ সঙ্গে না থাকাসহ বিভিন্ন কারণে তাদের ফেরত পাঠায় মালয়েশিয়ান বর্ডার কন্ট্রোল অ্যান্ড প্রোটেকশন এজেন্সি। সোমবার (১৪ জুলাই) বিমানবন্দরের টার্মিনাল-১ এ এই অভিযানে ৩০০ বেশি ব্যক্তির স্ক্রিনিং করা হয়।

    এ সময় দেশটিতে প্রবেশের ক্ষেত্রে প্রয়োজনীয় শর্ত পূরণে ব্যর্থ ১৩১ বিদেশি নাগরিককে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। এদের মধ্যে কিছু পর্যটক এক মাস থাকার দাবি করলেও তাদের কাছে মাত্র ৫০০ রিঙ্গিত ছিল, যা তাদের উদ্দেশ্য সম্পর্কে সন্দেহ তৈরি করে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিমানবন্দর থেকে ফেরত পাঠানো ১৩১ জনের মধ্যে ৯৬ জন বাংলাদেশি পুরুষ, ৩০ জন পাকিস্তানি পুরুষ ও পাঁচজন ইন্দোনেশিয়ান নাগরিক রয়েছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন