মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পছন্দের পদায়ন ও বদলি বাণিজ্যে মাইকেল মহিউদ্দিনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উত্তরায় নারী উদ্যোক্তার রেস্টুরেন্ট ভাঙচুর, প্রাণনাশের হুমকির অভিযোগ সস্তা বাহবা নিতে আইজিপির বক্তব্য দেশের ক্ষতি করবে: রিজভী বিজয়নগরে  নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, চাচাতো ভাই আটক ডেঙ্গু-হামের প্রকোপে উদ্বেগ, ২৪ ঘণ্টায় ১৭ মৃত্যু ও হাসপাতালে ৩,৩৬৬ জন আশরাফুলের বিদায়ে দলে বড় প্রভাব পড়বে না, মনে করেন শান্ত উইন্ডোজ ১১ থেকেই চালান স্মার্টফোন, যেভাবে চালু করবেন ফোন লিংক পিছিয়ে গেল এইচএসসির ফল প্রকাশ, নতুন তারিখ ৩১ অক্টোবর ঢাকা-চট্টগ্রামের কিছু এলাকায় বিদ্যুৎ বিপর্যয় সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হচ্ছেন এলিজা জামান
  • সিএনজি চালকদের সড়ক অবরোধ, অচল মহাখালী-এয়ারপোর্ট রোড

    সিএনজি চালকদের সড়ক অবরোধ, অচল মহাখালী-এয়ারপোর্ট রোড
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রুট পুনর্নির্ধারণসহ বিভিন্ন দাবিতে রাজধানীর বনানীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিএনজিচালিত অটোরিকশার চালকেরা। রোববার (১৩ জুলাই) সকাল ১০টার দিকে তারা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) প্রধান কার্যালয়ের সামনে জড়ো হয়ে সড়কে অবস্থান নেন।

    দেখা গেছে, কাফনের কাপড় পরে অনেক সিএনজিচালক অবরোধে অংশ নিয়েছেন। তারা অ্যাম্বুলেন্স ও বিমানবন্দরগামী গাড়িগুলো ছেড়ে দিচ্ছেন। এ ছাড়া অন্য কোনো গাড়ি যেতে দিচ্ছেন না।

    যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে, ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে বলে ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।

    এদিকে সড়ক অবরোধের কারণে তীব্র যানজট সৃষ্টি হয়েছে আশপাশের এলাকায়। তীব্র রোদে সড়কের মধ্যে স্থবির থাকার তীব্র নিন্দা জানিয়েছেন সাধারণ যাত্রীরা। লামিয়া আক্তার নামে এক শিক্ষার্থী সমকালকে বলেন, ‘ভার্সিটির ক্লাস শেষ করে বাসায় ফিরতে পারছি না। তীব্র রোদ আর যানজটে খুবই অস্বস্তি হচ্ছে। এত যানজট যে হেঁটেও যেতে পারছি না বাসায়।’

    বনানী থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান সাংবাদিকদের বলেন, সিএনজিচালিত অটোরিকশার চালকেরা বনানী এলাকার ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এতে যান চলাচল বন্ধ হয়ে গেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা করছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন