বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • ডব্লিউএইচও থেকে পুতুলের ছুটি, প্রেস সচিবের স্ট্যাটাস

    ডব্লিউএইচও থেকে পুতুলের ছুটি, প্রেস সচিবের স্ট্যাটাস
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের (সিয়ারো) আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ পুতুলকে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন।

    শনিবার (১২ জুলাই) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে তিনি এ বিষয়ে মতামত প্রকাশ করেন।

    শফিকুল আলম লিখেছেন, প্রতারণা, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তদন্ত চলমান থাকায় সায়মা ওয়াজেদকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানোর বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। আমরা এটিকে জবাবদিহিতার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ মনে করছি।

    তিনি আরও লিখেছেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি- এর একটি স্থায়ী সমাধান প্রয়োজন, যা তার পদ থেকে অপসারণ করবে, সুযোগ-সুবিধা প্রত্যাহার করবে এবং এই মর্যাদাপূর্ণ ভূমিকার অখণ্ডতা এবং সামগ্রিকভাবে জাতিসংঘ ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা পুনরুদ্ধার করবে।

    সবশেষে তিনি লিখেছেন, স্বচ্ছতা, সততা এবং ন্যায়বিচার দেখে বাংলাদেশের জনগণ এবং বিশ্ববাসী খুশি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন