বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • জুলাই ফাউন্ডেশনের অফিসে ভাঙচুর, আহতদের ক্ষোভ

    জুলাই ফাউন্ডেশনের অফিসে ভাঙচুর, আহতদের ক্ষোভ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর শাহবাগে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অফিসে ভাঙচুর চালিয়েছেন জুলাই গণ–অভ্যুত্থনে আহত কয়েকজন। মঙ্গলবার (৮ জুলাই) সন্ধ্যায় বারডেম হাসপাতালের পাশে ফাউন্ডেশনের অফিস কক্ষে এ ঘটনা ঘটে।

    আহতদের অভিযোগ, দ্বিতীয় ধাপের আর্থিক সহায়তা বারবার প্রতিশ্রুতি দিয়েও দেওয়া হয়নি। দুপুরের পর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অনেকে অফিসের সামনে জড়ো হন। কয়েক ঘণ্টা অপেক্ষার পর ফাউন্ডেশনের সিইও কামাল আকবর জানান, আজ টাকা দেওয়া সম্ভব নয়। এতে ক্ষুব্ধ হয়ে আহতরা অফিসে তালা দেন এবং এক পর্যায়ে ভাঙচুর চালান।

    ভাঙচুরে পানির ফিল্টার ও দরজার কাঁচ ভেঙে ফেলা হয়, চেয়ারগুলো এলোমেলোভাবে পড়ে থাকে। আহত মামুন হোসেন বলেন, “আমাদের আহতদের জন্যই এই ফাউন্ডেশন, অথচ আমাদের বারবার ঘোরানো হচ্ছে।” আহত নাজমুল হোসেন অভিযোগ করেন, পরিচিতদের অগ্রাধিকার দিয়ে অনুদান দেওয়া হচ্ছে।

    সিইও কামাল আকবর বলেন, “আহতদের মানসিক চাপ রয়েছে, তাই উত্তেজনা থেকে ভাঙচুর হয়েছে। গুরুতর আহতদের দ্বিতীয় ধাপে সহায়তা দেওয়া হচ্ছে, বাকিদেরও দেওয়া হবে।” তিনি জানান, ৮০৬ জনকে দ্বিতীয় ধাপে টাকা দেওয়া হয়েছে এবং মোট ৭ কোটি টাকার তহবিল রয়েছে। ভুয়া দাবি করা ৩৯ জনকে তালিকা থেকে বাদ দিতে চিঠি দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

    ঘটনার পর আলোচনা করে রোববার টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানান সিইও।


    এন কে/বিএইচ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন