বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • দেশে ফিরেছেন ৭৩ হাজার হাজি, মৃত্যু ৪৪ জনের

    দেশে ফিরেছেন ৭৩ হাজার হাজি, মৃত্যু ৪৪ জনের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৭৩ হাজার ৪৯৩ জন হজযাত্রী। এ পর্যন্ত হজে গিয়ে মারা গেছেন ৪৪ জন। সোমবার (৭ জুলাই) হজ পোর্টালের সর্বশেষ তথ্যে এ তথ্য জানানো হয়।

    হজ পোর্টালের তথ্যমতে, দেশে ফেরা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৫ হাজার ৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৬২ হাজার ৮১৪ জন।

    হজযাত্রী পরিবহনে অংশ নিয়েছে তিনটি এয়ারলাইনস-বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৩২ হাজার ২৬২ জন, সৌদি এয়ারলাইনস ২৬ হাজার ৬৮৩ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনস ৮ হাজার ৭৭৬ জন হাজিকে বহন করেছে।

    এদিকে সৌদি আরবে গিয়ে মোট ৪৪ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ৩৩ জন ও নারী ১১ জন।

    উল্লেখ্য, চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১৫৭ জন হজে গিয়েছিলেন। যাত্রা শুরু হয় গত ২৯ এপ্রিল এবং শেষ ফ্লাইট ছিল ৩১ মে। হজ অনুষ্ঠিত হয় ৫ জুন। ফিরতি ফ্লাইট চলবে ১০ জুলাই পর্যন্ত।


    এন কে/বিএইচ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন