সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৩৩ বরিশালে এসএমসির গর্ভকালীন পুষ্টি ক্যাম্পেইন শুরু শিক্ষা ও প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির আগামীকাল সন্ধ্যা থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ইউপি নির্বাচনের সম্ভাব্য সময়সূচি: প্রথম ধাপ ১২ নভেম্বর, শেষ ২৭ মে ডাকসু সংগ্রহশালায় এবার গোলাম আযমের বিতর্কিত ছবি ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, মোট মৃত ১ হাজার ৩০ এশিয়ান গেমসে উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে হেরেছে বাংলাদেশ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে হচ্ছেন, এগিয়ে গায়ানার ক্যারোলিন নভেম্বরের মাঝামাঝি ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা ইসির
  • চেয়ারম্যানের সিদ্ধান্ত স্বৈরাচারী ও অবৈধ: আনিসুল ইসলাম

    চেয়ারম্যানের সিদ্ধান্ত স্বৈরাচারী ও অবৈধ: আনিসুল ইসলাম
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, দলের চেয়ারম্যানের বহিষ্কারের সিদ্ধান্ত অবৈধ ও অগণতান্ত্রিক। তিনি দাবি করেন, “আমরা এখনো আমাদের স্বপদে বহাল আছি, কারণ আমরা জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সদস্য। যেভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা সম্পূর্ণ স্বৈরাচারী মনোভাবের প্রতিফলন।”

    মঙ্গলবার (৮ জুলাই) রাজধানীর গুলশানে জাতীয় পার্টি থেকে সাম্প্রতিক সময়ে বহিষ্কৃত নেতাদের আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

    আনিসুল ইসলাম মাহমুদ বলেন, জিএম কাদের রাতে অন্ধকারে চেয়ারম্যান হয়েছিল। রাতে অন্ধকারে জোর করে সিগনেচার নিয়েছিলেন। তখন এরশাদ সাহেব খুব অসুস্থ ছিলেন। গণতান্ত্রিক পার্টির কেউ রাতে অন্ধকারে ক্ষমতা হস্তান্তর করে না। তিনি অসুস্থ ছিলেন, জোর করে ক্ষমতা নিয়েছিলেন। 

    ‘সম্মেলন করে সিদ্ধান্ত নিন। কাউন্সিলে আমরা যেতে চাই। আপনি কেন সম্মেলনে করতে চান না? কাউন্সিলের মাধম্যে ক্ষমতা হস্তান্তর করা হউক।’ 

    এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দল থেকে অব্যাহতি পাওয়া মহাসচিব মুজিবুল হক চুন্নু, এ বি এম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরুজ রশিদ, সৈয়দ আবু হেসেন বাবলা প্রমুখ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন