শনিবার, ২৭ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু স্টয়নিসের ঝড়ে এক ওভারে ৫ ছক্কা, দুঃস্বপ্নের ম্যাচ ইয়ান হল্যান্ডের গুমের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে, ছাড় নয়: মির্জা ফখরুল চীন সফর শেষে আজ রাতে ঢাকায় ফিরছেন প্রধানমন্ত্রী, শোডাউন না করতে নির্দেশ তারেক-শি বৈঠকে নতুন গতি, বাংলাদেশ-চীনের মধ্যে ১৭ সমঝোতা সই ভেনেজুয়েলার ভূমিকম্পে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক ও সমবেদনা স্বাস্থ্যখাতে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, জনবান্ধব সেবায় জোর সরকারের মাদক প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানোর আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বাজেটে করের বোঝা সাধারণের ওপর, ধনীদের সুবিধা বহাল: সিপিডি বেইজিংয়ে শি জিনপিংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
  • ১৭৩টি ফ্লাইটে দেশে ফিরলেন ৬৪ হাজারের বেশি হজযাত্রী

    ১৭৩টি ফ্লাইটে দেশে ফিরলেন ৬৪ হাজারের বেশি হজযাত্রী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পবিত্র হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৬৪ হাজারেরও বেশি বাংলাদেশি হজযাত্রী। ১৭৩টি বিশেষ ফ্লাইটের মাধ্যমে তারা দেশে ফেরেন।

    হজ মিশনের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, চলতি বছরের হজে অংশ নেওয়া বাংলাদেশিদের মধ্যে এখন পর্যন্ত ৪২ জনের মৃত্যু হয়েছে। মক্কা, মদিনা, জেদ্দা ও আরাফায় অবস্থানকালে বিভিন্ন সময় এসব মৃত্যুর ঘটনা ঘটে।

    হজ মন্ত্রণালয় ও ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের যৌথ তত্ত্বাবধানে হজযাত্রীদের ফেরা এবং অন্যান্য কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে বলে জানানো হয়েছে।

    এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা ও সৌদি আরবের সূত্রে হজ বুলেটিনের আইটি হেল্প ডেস্ক জানিয়েছে, বুধবার (২ জুলাই) দিবাগত রাত ৩টা নাগাদ দেশে প্রত্যাবর্তনকারী হাজির সংখ্যা ৬৪ হাজার ৮৬ জন। এরমধ্যে সরকারি মাধ্যমে দেশে ফিরেছেন ৫ হাজার ৭ জন। এছাড়া বেসরকারি ব্যবস্থাপনায় আরও ৫৯ হাজার ৭৯ জন হাজি দেশে ফিরেছেন।

    অন্যদিকে দেশে ফেরা হজের ১৭৩টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মাধ্যমে ২৯ হাজার ২৬৩ জন, সৌদি এয়ারলাইন্সের মাধ্যমে ২৬ হাজার ৪৭ এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের মাধ্যমে দেশে ফিরেছেন ৮ হাজার ৭৭৬ জন বাংলাদেশি।

    আরও পড়ুন: যে পাপের তওবা না করে মারা গেলে জাহান্নাম অবধারিত

    এদিকে চলতি বছর হজ পালন করতে গিয়ে এ পর্যন্ত মোট ৪২ জন বাংলাদেশি মারা গেছেন। তাদের মধ্যে ৩১ জন পুরুষ ও ১১ জন নারী। এরমধ্যে ২৬ জন মক্কায়, ১২ জন মদিনায়, ৩ জন জেদ্দায় এবং একজন আরাফায় মারা যান।

    এ বছর হজ উপলক্ষে বাংলাদেশ থেকে মোট ৮৫ হাজার ৩০২ জন ধর্মপ্রাণ মুসল্লি সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন। এরমধ্যে প্রথম হজ ফ্লাইটটি ঢাকা থেকে সৌদি আরবের উদ্দেশে ছেড়ে যায় গত ২৯ এপ্রিল। এরপর প্রায় এক মাস ধরে ধারাবাহিকভাবে হজযাত্রীদের বহন করে ফ্লাইটগুলো পরিচালিত হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ