বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • চালের বাজার নিয়ন্ত্রণে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

    চালের বাজার নিয়ন্ত্রণে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চালের বাজারে অস্থিরতা নিয়ন্ত্রণে গণমাধ্যমের সক্রিয় ভূমিকা ও সহযোগিতা কামনা করেছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

    বুধবার (২ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, “চালের দাম নিয়ে বিভ্রান্তিকর তথ্য বা গুজব ছড়ালে বাজারে অস্থিরতা তৈরি হয়। এ ধরনের পরিস্থিতি মোকাবেলায় গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

    স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ বছর চাল আমদানি করা হয়েছে ও মজুতও আগের চেয়ে প্রচুর। এ ছাড়া ফলনও ভালো হয়েছে। এরপরেও বাজারে দাম বেশি। 

    তিনি বলেন, দুর্নীতির লাগাম টেনে ধরতে না পারলেও এ ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না। চালের বাজার নিয়ন্ত্রণে গণমাধ্যমের সহযোগিতা দরকার।

    জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বাজারে সোনালি মুরগীর দামও বেড়েছে। কোল্ড স্টোরেজ নিয়ে কাজ করছে সরকার।

    তিনি বলেন, জুনের ভেতরে যে প্রকল্পগুলোর কাজ শেষ হয়েছে, তা বাস্তবায়ন হলে কতটুকু কৃষক উপকৃত হবে, তা নিয়ে আলোচনা হয়েছে। আবার বৃষ্টির পানি ধরে রাখা এবং খাল খনন নিয়েও কাজ করা হচ্ছে।

    এ সময় মুরাদনগরের নারী নির্যাতন নিয়ে করা এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ ঘটনায় জড়িতদের সঙ্গে সঙ্গেই আইনের আওতায় আনা হয়েছে।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন