বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আইসিসি র‍্যাঙ্কিংয়ে এগোলেন রানা-মোস্তাফিজ, পিছিয়েছেন মিরাজ-তানজিদ জিয়াউল আহসানের বিরুদ্ধে সব অভিযোগ প্রমাণিত: প্রসিকিউটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ ইসিবি চত্বরে হামলা-লুটপাটের মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গ্রেপ্তার দুই বছরের জন্য শুভেচ্ছাদূত মৌসুমী মৌ বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়াতে রাষ্ট্রপতির আহ্বান ফুটপাত দখলমুক্ত করতে মিরপুরে অভিযান অব্যাহত থাকবে: শফিকুল ইসলাম দুর্গাপূজার নিরাপত্তায় ২৪ ঘণ্টা নজরদারি থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী ২৩৫ ইউনিটের বিল ৫০৭ কোটি টাকা, গ্রাহককে ফোন করে বিদ্যুৎ মন্ত্রীর দুঃখ প্রকাশ পূর্বাচলে ট্রাফিক সার্জেন্টের সঙ্গে অসদাচরণ, নারীসহ দুজনের কারাদণ্ড
  • বিশ্ব ক্রীড়া সাংবাদিকতা দিবস আজ

    বিশ্ব ক্রীড়া সাংবাদিকতা দিবস আজ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আজ ২ জুলাই, বিশ্ব ক্রীড়া সাংবাদিকতা দিবস। ১৯২৪ সালের এই দিনে ফ্রান্সে প্রতিষ্ঠিত হয়েছিল এআইপিএস—আন্তর্জাতিক ক্রীড়া সাংবাদিক সংস্থা। ক্রীড়া সাংবাদিকতার পেশাগত মর্যাদা, স্বাধীনতা ও মানোন্নয়নের লক্ষ্যে গঠিত এই সংগঠনের স্মরণেই প্রতি বছর আজকের দিনটি পালন করা হয় আন্তর্জাতিক ক্রীড়া সাংবাদিকতা দিবস হিসেবে।

    বিশ্বজুড়ে আজ পালিত হচ্ছে ক্রীড়া সাংবাদিকদের বিশেষ দিন—বিশ্ব ক্রীড়া সাংবাদিকতা দিবস। ১৯৯৫ সাল থেকে এআইপিএস-এর অন্তর্ভুক্ত বিভিন্ন দেশীয় সংস্থাগুলো নিজ নিজ দেশে নানা আয়োজনে এই দিবসটি উদযাপন করে আসছে।

    বাংলাদেশে এআইপিএস-এর একমাত্র স্বীকৃত প্রতিষ্ঠান হলো বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি (বিএসপিএ)। ১৯৯৫ সাল থেকেই বিএসপিএ এবং এর আঞ্চলিক সংগঠনগুলো প্রতি বছরই নানা কর্মসূচির মাধ্যমে এ দিনটি উদযাপন করে আসছে।

    বিশ্ব ক্রীড়া সাংবাদিকতা দিবসকে কেন্দ্র করে আজ বিএসপিএ-র কার্যালয়ে কেক কেটে দিবসটির আনুষ্ঠানিক উদযাপন করা হবে।

    ক্রীড়া সাংবাদিকতার ইতিহাসও বেশ সমৃদ্ধ। যুক্তরাষ্ট্রে এ ধারার সূচনা হয়েছিল ১৮২০ থেকে ১৮৩০ সালের মধ্যে। তখন মূলত ঘোড়দৌড় ও বক্সিংয়ের সংবাদ নিয়ে কাজ করত ক্রীড়া সাময়িকীগুলো। আজ সে দৃশ্যপট অনেক বিস্তৃত—ফুটবল, ক্রিকেট থেকে শুরু করে অলিম্পিক পর্যন্ত প্রতিটি ক্রীড়াঙ্গনেই সাংবাদিকদের পদচারণা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন