শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ৭ সহকারী পুলিশ সুপার ও ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর কমল সোনার দাম তিন দফা বৃদ্ধির পর জাহাজভাঙা কারখানায় বিস্ফোরণ: ৮ শ্রমিক নিহত ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল
  • ব্রাহ্মণবাড়িয়ায় কোটি টাকার অবৈধ মোবাইল ডিসপ্লে ও মাইক্রোবাস জব্দ: গ্রেফতার ১

    ব্রাহ্মণবাড়িয়ায় কোটি টাকার অবৈধ মোবাইল ডিসপ্লে ও মাইক্রোবাস জব্দ: গ্রেফতার ১
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে জেলা গোয়েন্দা (ডিবি) ও থানা পুলিশের যৌথ অভিযানে প্রায় ২ কোটি ৩২ লাখ টাকা মূল্যের অবৈধ মোবাইল ফোনের ডিসপ্লে এবং একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে। এসময় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

    মঙ্গলবার (২ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার। বর্তমান পুলিশ সুপারের সভাপতিত্বে আয়োজিত ওই সম্মেলনে অভিযানের বিস্তারিত তুলে ধরা হয়।

    গোপন সংবাদের ভিত্তিতে ১ জুলাই দিবাগত রাত ১২টা ৫ মিনিটে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম এম রকীব উর রাজা নেতৃত্বে বিজয়নগর থানা ও ডিবি পুলিশের একটি যৌথ টিম চান্দুরা-সিঙ্গারবিল সড়কে চেকপোস্ট স্থাপন করে।

    অভিযানের সময় ঢাকা মেট্রো-গ ১৯-৩০১৯ নম্বরের একটি মাইক্রোবাসকে থামার সংকেত দিলে চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ দ্রুত তাকে আটক করে গাড়িতে তল্লাশি চালিয়ে মোট ১১,৬০০ পিস অবৈধ মোবাইল ডিসপ্লে উদ্ধার করে, যার বাজারমূল্য আনুমানিক ২ কোটি ৩২ লাখ টাকা।

    উদ্ধারকৃত ডিসপ্লেগুলো বিভিন্ন ব্র্যান্ডের বলে জানিয়েছে পুলিশ।

    আটক ব্যক্তি হলেন মোঃ রাসেল (২৯), পিতার নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি এবং বিস্তারিত যাচাই চলছে। জানা যায়, তিনি পূর্বেও মাদক মামলার আসামি ছিলেন। তার বিরুদ্ধে কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা (মামলা নং-০১, জিআর-২৬২/১৯) রয়েছে।

    আটককৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি এই চক্রের সঙ্গে জড়িত অন্যান্যদেরও শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন