বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • ৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ বাতিল

    ৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ বাতিল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিভিন্ন বিবেচনায় ৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে অন্তর্বর্তীকালীন সরকার। এর পরিবর্তে, ১৬ জুলাইকে ‘শহীদ দিবস’ এবং ৫ আগস্টকে ‘গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    রোববার (২৯ জুন) দুপুর ২টার দিকে প্রধান উপদেষ্টা কার্যালয়ের প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে এ তথ্য নিশ্চিত করেন।

    তিনি জানান, ৮ আগস্ট কোনো বিশেষ কর্মসূচি পালন করা হবে না বলেও বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    এর আগে গত বুধবার (২৫ জুন) ৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ’ দিবস ঘোষণা করে পরিপত্র জারি করেছে অন্তর্বর্তী সরকার। মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ অধিশাখা থেকে এ সংক্রান্ত পরিপত্র জারি করা হয়।

    পরিপত্রে বলা হয়, সরকার প্রতিবছরের ৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ’ দিবস’ হিসেবে ঘোষণা করেছে। দিনটিকে ‘নতুন বাংলাদেশ’ দিবস হিসেবে পালনের জন্য গত বছরের ২১ অক্টোবর জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগ সিদ্ধান্ত নিয়েছে। ৮ আগস্টকে ‘খ’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন