শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের কনসার্ট বন্ধের দাবি কওমি ছাত্র ঐক্য পরিষদের কারিগরি ত্রুটির আড়ালে নাশকতা বা ষড়যন্ত্র আছে কি না খতিয়ে দেখতে হবে: রিজভী বাংলা ও ইংরেজি মাধ্যমের কারিকুলামে আসছে সামঞ্জস্য: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রাজশাহীতে শতাধিক বাতব্যথা রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দেশের দুই প্রান্তকে যুক্ত করতে দীর্ঘতম রেলপথের পথে বাংলাদেশ লালবাগে ভাড়া বাসা থেকে আইনজীবীর অর্ধগলিত মরদেহ উদ্ধার শীতলক্ষ্যায় গোসলে নেমে নিখোঁজ ৪, তিনজনের লাশ উদ্ধার জামায়াতের সঙ্গে গোপন যোগাযোগ করেই আ.লীগের মিছিল: রাশেদ খান নবম পে স্কেল: ভেটিং শেষে গেজেট, থাকছে ৭ এসআরও বছরজুড়ে এডিসের প্রজননস্থল ধ্বংস করতে হবে: মীর শাহে আলম
  • উত্তরায় দাঁড়িয়ে থাকা পথচারীর ওপর উঠে গেলো ট্রাক, নিহত ৩

    উত্তরায় দাঁড়িয়ে থাকা পথচারীর ওপর উঠে গেলো ট্রাক, নিহত ৩
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর উত্তরার আজমপুর মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে দাঁড়িয়ে থাকা পথচারীদের ওপর উঠে যায় একটি ট্রাক, এতে প্রাণ হারান তিনজন।

    দুর্ঘটনাটি ঘটে শনিবার (২৮ জুন) দিবাগত রাত প্রায় ৩টার দিকে। প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটি হঠাৎ করে দিক হারিয়ে সড়কের পাশে অপেক্ষমাণ লোকজনকে চাপা দেয়। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর চালক পালিয়ে গেছে, তবে তাকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।

    ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উত্তরা পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম মোস্তফা।

    তিনি জানান, আজমপুর মোড়ে সড়কে দাঁড়িয়ে থাকা লোকজনের ওপর একটি ট্রাক উঠে গেলে ঘটনাস্থলেই দুজন পুরুষ মারা যান। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরও একজন পুরুষের মৃত্যু হয়।

    তিনি আরও জানান, নিহতদের বিস্তারিত নাম-ঠিকানা জানার চেষ্টা চলছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে রাখা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ