বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • প্রধান উপদেষ্টার সঙ্গে সিইসির সৌজন্য সাক্ষাৎ

    প্রধান উপদেষ্টার সঙ্গে সিইসির সৌজন্য সাক্ষাৎ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।

    বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম পেজে সাক্ষাতের বিষয়টি জানানো হয়।

    এর আগে একই স্থানে ধর্ম মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সঙ্গে পৃথক এক বৈঠকে মিলিত হন প্রধান উপদেষ্টা। বৈঠকে চলতি বছরের হজ ব্যবস্থাপনা সফলভাবে সম্পন্ন হওয়ায় তিনি ধর্ম মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও অভিনন্দন জানান।

    আগামী বছরের হজ ব্যবস্থাপনাও যেন সুশৃঙ্খল ও নির্বিঘ্ন হয়, তা নিশ্চিত করতে এখন থেকেই প্রস্তুতি শুরুর নির্দেশনা দিয়েছেন তিনি।


    এন কে/বিএইচ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন