বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • নগর ভবনে ফিরলেন ডিএসসিসি প্রশাসক মো. শাহজাহান মিয়া

    নগর ভবনে ফিরলেন ডিএসসিসি প্রশাসক মো. শাহজাহান মিয়া
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ৪৩ দিনের বিরতির পর আবারও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান কার্যালয় নগর ভবনে দায়িত্ব পালন শুরু করেছেন প্রশাসক মো. শাহজাহান মিয়া। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে নগর ভবনে পৌঁছালে কর্মকর্তা-কর্মচারীদের একটি অংশ তাঁকে স্বাগত জানান।

    এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক ইউনিয়নের একাংশের সভাপতি আরিফ চৌধুরী ও বেলায়েত হোসেন বাবু। তাঁরা প্রশাসক শাহজাহান মিয়াকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তার আশ্বাস দেন।

    এর আগে ঢাকাবাসীর আন্দোলন সমন্বয়কারী সাবেক সচিব মশিউর রহমান কর্মকর্তা-কর্মচারীদের নগর ভবনে ফেরার আহ্বান জানিয়েছিলেন। সোমবার থেকে সব বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা নগর ভবনে কাজ শুরু করলেও প্রশাসক এবং প্রকৌশল বিভাগের কর্মকর্তারা আসেননি।

    গত ১৪ মে ঢাকাবাসীর ব্যানারে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে আন্দোলন শুরু হয়েছিল। এর মধ্যে আজই প্রথম নগর ভবনে এলেন প্রশাসক। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে শাহজাহান মিয়া বলেন, “আমরা আর পেছনে তাকাতে চাই না, সামনে এগিয়ে যেতে চাই। অগ্রাধিকার ভিত্তিতে অনেকগুলো কাজ করবো, বিশেষ করে বাজেট প্রণয়নের কাজটি দ্রুত সম্পন্ন করা হবে।”


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন