সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার ব্যাটিংয়ে মনোযোগ দিতেই টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ছেন নিগার কোস্টগার্ডকে উপকূলে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতির ডমিনেজ স্টিলে আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম, পাঁচ পরিচালককে ৫ কোটি টাকা জরিমানা সেপ্টেম্বরের ১৯ দিনেই ১৮৮ কোটি ডলারের কাছাকাছি রেমিট্যান্স সূচকের বড় উত্থান, ডিএসইতে এক মাসের সর্বোচ্চ লেনদেন বাদ পড়া শিশুদের খুঁজে হাম-রুবেলার টিকা দেবে সরকার বড় রান তাড়ায় ব্যাটিং ধসকে স্বাভাবিক বলছেন জ্যোতি হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, মৃতের সংখ্যা ১ হাজার ৫৭ মোদির জন্মদিনের অনুষ্ঠানে না যাওয়ায় শিক্ষার্থীদের জরিমানার নোটিশ
  • রোজা শুরুর সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

    রোজা শুরুর সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ২০২৬ সালের পবিত্র রমজান মাস শুরু হতে পারে ১৮ ফেব্রুয়ারি—এমন পূর্বাভাস দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীরা। দেশটির জ্যোতির্বিজ্ঞান সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, হিজরি ১৪৪৭ সনের শাবান মাসের ২৯ তারিখ সূর্যাস্তের সময় চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। খবর গালফ নিউজের।

    তবে চূড়ান্ত সিদ্ধান্ত দেশটির ধর্মীয় কর্তৃপক্ষ চাঁদ দেখার ওপর ভিত্তি করেই জানাবে। জ্যোতির্বিজ্ঞান নির্ভর এ তারিখের কিছুটা হেরফের হতে পারে ভিন্ন ভৌগোলিক অবস্থান ও স্থানীয় চাঁদ দেখার নিয়ম অনুসারে।

    রমজান হলো হিজরি বর্ষপঞ্জির নবম মাস, যা মুসলমানদের জন্য সবচেয়ে পবিত্র সময় হিসেবে বিবেচিত। এ মাসে রোজা পালন, ইবাদত, আত্মসংযম ও কোরআন তিলাওয়াতের মাধ্যমে মুসলমানরা আত্মশুদ্ধির চেষ্টা করেন।

    রমজানের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো ‘লাইলাতুল কদর’ বা কদরের রাত—যা হাজার মাসের চেয়েও উত্তম বলে কোরআনে উল্লেখ রয়েছে। এ রাতে মুসলমানরা ইবাদতে মগ্ন থাকেন, প্রার্থনা করেন কল্যাণ ও ক্ষমার আশায়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ