বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত অনুষ্ঠানমালা

    গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত অনুষ্ঠানমালা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গত বছরের বৈষম্যবিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে। ঐতিহাসিক এ ঘটনাকে কেন্দ্র করে জুলাই মাসজুড়ে চলা আন্দোলনকে সরকারিভাবে ‘জুলাই গণ-অভ্যুত্থান’ বা ‘জুলাই বিপ্লব’ হিসেবে ঘোষণা করা হয়েছে।

    বিপ্লবের প্রথম বার্ষিকী ঘিরে সরকার ৩৬ দিনের ‘জুলাই স্মৃতি উদ্‌যাপন অনুষ্ঠানমালা’ আয়োজন করছে (মাঝে নির্ধারিত বিরতিসহ)। মঙ্গলবার এই আয়োজনের তথ্য সাংবাদিকদের জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং।

    ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ১ জুলাই শুরু হবে উপাসনালয়ে শহীদদের স্মরণে প্রার্থনার মাধ্যমে। মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডাসহ সব ধর্মীয় স্থানে হবে এই আয়োজন। একই দিনে ‘জুলাই ক্যালেন্ডার’ উন্মোচন ও ‘জুলাই হত্যাকাণ্ডের খুনিদের বিচারের’ দাবিতে গণ-সাক্ষর কর্মসূচি শুরু হবে, যা চলবে ১ আগস্ট পর্যন্ত। একই দিনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ‘জুলাই শহীদ স্মৃতি শিক্ষাবৃত্তি’ চালু করা হবে।

    প্রতিদিন অনুষ্ঠান না থাকলেও বিভিন্ন সময়ে ধারাবাহিকভাবে কর্মসূচি চলবে। যেমন, ১ জুলাইয়ের পর ৫, ৭ ও ১৪ জুলাই রয়েছে বিভিন্ন আয়োজন।

    সবচেয়ে বড় আয়োজন রাখা হয়েছে ৫ আগস্টে, যা ‘৩৬ জুলাই’ হিসেবে চিহ্নিত। ওইদিন থাকছে ৩৬ জুলাইয়ের ভিডিও শেয়ারিং, দেশের ৩৬টি জেলার কেন্দ্রীয় শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, শহীদ পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ, মানিক মিয়া অ্যাভিনিউ অভিমুখে বিজয় মিছিল, এয়ার শো, গানের অনুষ্ঠান, ‘৩৬ ডেইস অব জুলাই’ ও অন্যান্য ডকুমেন্টারি প্রদর্শনী এবং ড্রোন শো।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন