সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার ব্যাটিংয়ে মনোযোগ দিতেই টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ছেন নিগার কোস্টগার্ডকে উপকূলে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতির ডমিনেজ স্টিলে আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম, পাঁচ পরিচালককে ৫ কোটি টাকা জরিমানা সেপ্টেম্বরের ১৯ দিনেই ১৮৮ কোটি ডলারের কাছাকাছি রেমিট্যান্স সূচকের বড় উত্থান, ডিএসইতে এক মাসের সর্বোচ্চ লেনদেন বাদ পড়া শিশুদের খুঁজে হাম-রুবেলার টিকা দেবে সরকার বড় রান তাড়ায় ব্যাটিং ধসকে স্বাভাবিক বলছেন জ্যোতি হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, মৃতের সংখ্যা ১ হাজার ৫৭ মোদির জন্মদিনের অনুষ্ঠানে না যাওয়ায় শিক্ষার্থীদের জরিমানার নোটিশ
  • কোরআন তিলাওয়াত শুনে কেঁদে ফেলেছিলেন মহানবী (সা.): কে ছিলেন তিনি?

    কোরআন তিলাওয়াত শুনে কেঁদে ফেলেছিলেন মহানবী (সা.): কে ছিলেন তিনি?
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মুমিনের হৃদয়ের প্রশান্তি ও আত্মার খোরাক কোরআন তিলাওয়াত। এর প্রতিটি আয়াতে রয়েছে অসীম জ্ঞান, দিকনির্দেশনা ও রহমতের বাণী। কোরআন তিলাওয়াতের মুগ্ধতা অন্তর বিগলিত করে, মনে প্রশান্তি আনে, আত্মা আলোকিত করে। নিয়মিত কোরআন তিলাওয়াত মোমিন জীবনে সার্থকতা এনে দিতে পারে। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর কিতাব তিলাওয়াত করে, নামাজ কায়েম করে এবং আমি তাদের যে রিজিক দিয়েছি তা থেকে (সৎকাজে) ব্যয় করে গোপনে ও প্রকাশ্যে—তারা এমন ব্যবসার আশাবাদী; যা কখনো লোকসান হয় না, যাতে আল্লাহ তাদেরকে তাদের পূর্ণ প্রতিফল দেন এবং নিজ অনুগ্রহে আরও বেশি দান করেন। নিশ্চয়ই তিনি অতি ক্ষমাশীল, অত্যন্ত গুণগ্রাহী। (সুরা ফাতির: ২৯-৩০)

    প্রিয় নবী (সা.) বেশি বেশি কোরআন তিলাওয়াত করতেন। নামাজে, নামাজের বাইরে, রাতের আঁধারে, দিনের আলোতে তাঁর তিলাওয়াত চলত। হজরত আয়েশা (রা.) বলেন, নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর রাসুল এত দীর্ঘ সময় তিলাওয়াত করতেন—তাঁর পা মোবারক ফুলে যেত। (সহিহ মুসলিম, হাদিস ২৮১৯, ২৮২০)।

    মহানবী (সা.) শুধু নিজে তিলাওয়াত করতেন না—সাহাবিদের তিলাওয়াতও শুনতেন। কোরআন তিলাওয়াতের প্রতি তাঁদের উৎসাহ দিতেন। একবার নবীজি (সা.) আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.)-কে বললেন, ‘তুমি আমাকে একটু তিলাওয়াত করে শোনাও তো।’ তিনি বললেন, ‘ইয়া রাসুলাল্লাহ (সা.), আমি আপনাকে তিলাওয়াত শোনাব, আপনার ওপরই তো কোরআন অবতীর্ণ হয়েছে!’ নবীজি বললেন, ‘আমার মনে চাচ্ছে, কারও থেকে একটু তিলাওয়াত শুনি।’ এ শুনে ইবনে মাসউদ (রা.) সুরা নিসা তিলাওয়াত করতে শুরু করলেন। পড়তে পড়তে যখন ৪১ নম্বর আয়াত পর্যন্ত আসলেন-

    فَكَیْفَ اِذَا جِئْنَا مِنْ كُلِّ اُمَّةٍۭ بِشَهِیْدٍ وَّ جِئْنَا بِكَ عَلٰی هٰۤؤُلَآءِ شَهِیْدًا

    [সুতরাং (তারা ভেবে দেখুক) সেই দিন (তাদের অবস্থা) কেমন হবে, যখন আমি প্রত্যেক উম্মত থেকে একজন সাক্ষী উপস্থিত করব এবং (হে নবী), আমি তোমাকে ওইসব লোকের বিরুদ্ধে সাক্ষীরূপে উপস্থিত করব? -(সূরা নিসা: আয়াত ৪১)

    এতটুকু তিলাওয়াত করার পর নবীজি বললেন, ঠিক আছে। আবদুল্লাহ ইবনে মাসউদ রা. বলেন, নবীজি থামতে বলার পর আমি তার দিকে তাকিয়ে দেখি, তার দুচোখ বেয়ে অশ্রু ঝরছে। (সহিহ বুখারি, হাদিস, ৫০৫৫, ৪৫৮২, ৫০৪৯) (সহিহ্ বুখারি)

    প্রাত্যহিক জীবনে আমাদের উচিত পবিত্র কোরআন তিলাওয়াতের অভ্যাস গড়ে তোলা। কেননা পরকালে পবিত্র কোরআন তার তিলাওয়াতকারীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘তোমরা কোরআন পাঠ করো। কেননা কিয়ামতের দিন কোরআন তার তিলাওয়াতকারীর জন্য সুপারিশ করবে।’ (সহিহ্ মুসলিম: ৮০৪)


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ