শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের কনসার্ট বন্ধের দাবি কওমি ছাত্র ঐক্য পরিষদের কারিগরি ত্রুটির আড়ালে নাশকতা বা ষড়যন্ত্র আছে কি না খতিয়ে দেখতে হবে: রিজভী বাংলা ও ইংরেজি মাধ্যমের কারিকুলামে আসছে সামঞ্জস্য: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রাজশাহীতে শতাধিক বাতব্যথা রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দেশের দুই প্রান্তকে যুক্ত করতে দীর্ঘতম রেলপথের পথে বাংলাদেশ লালবাগে ভাড়া বাসা থেকে আইনজীবীর অর্ধগলিত মরদেহ উদ্ধার শীতলক্ষ্যায় গোসলে নেমে নিখোঁজ ৪, তিনজনের লাশ উদ্ধার জামায়াতের সঙ্গে গোপন যোগাযোগ করেই আ.লীগের মিছিল: রাশেদ খান নবম পে স্কেল: ভেটিং শেষে গেজেট, থাকছে ৭ এসআরও বছরজুড়ে এডিসের প্রজননস্থল ধ্বংস করতে হবে: মীর শাহে আলম
  • এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

    এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। আজ সোমবার রাত ১০টার কিছু পরে এ ঘটনা ঘটে। ঘটনার সময় কার্যালয়ের নিচে উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় সদস্যসচিব আখতার হোসেন।

    এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর বিভাগ) সালেহ উদ্দিন সিফাত তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে এক পোস্টে ঘটনাটি নিশ্চিত করেন।

    তিনি লিখেছেন, ‘কিছুক্ষণ আগে এনসিপি কার্যালয়ের ভবনের সামনে অজ্ঞাত দুর্বৃত্ত ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। বিস্ফোরণের সময় সদস্যসচিব আখতার হোসেন নিচে অবস্থান করছিলেন।’

    সালেহ উদ্দিন সিফাত আরও লেখেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে এ সন্ত্রাসীকে শনাক্ত করে গ্রেপ্তার করতে হবে। যারা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত, সেই পতিত স্বৈরাচারী সন্ত্রাসীগোষ্ঠী ও তাদের সকল সহচরদের নিরস্ত করতে ব্যর্থ হলে-ম্যাজিস্ট্রেসির দায়িত্বে নিয়োজিত সেনা সদস্য এবং নাগরিকদের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের এই ব্যর্থতার দায় নিতে হবে।’


    এন কে/বিএইচ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ