বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • সাবেক সিইসির সঙ্গে মব জাস্টিসের আইনি ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

    সাবেক সিইসির সঙ্গে মব জাস্টিসের আইনি ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদার বিরুদ্ধে যেসব মব জাস্টিসের অভিযোগ উঠেছে, তা তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি সোমবার (২৩ জুন) গাজীপুরের মৌচাকের হর্টিকালচার সেন্টার পরিদর্শনের পর সাংবাদিকদের সাথে কথা বলার সময় এ তথ্য জানান।

    স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সাবেক নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল গ্রেপ্তার হয়নি, বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত খবর ভুল। উত্তরা থেকে গ্রেপ্তার হয়েছে সাবেক সিইসি কেএম নুরুল হুদা। গ্রেপ্তারের আগে পুলিশের সামনে তার সঙ্গে যে মব জাস্টিস হয়েছে, সে ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 
     
    এ সময় তিনি আরও বলেন, আইন শৃঙ্খলার অবনতি হয় যে সমস্ত এলাকায় সেসব এলাকায় পুলিশের সংখ্যা না বাড়িয়ে নজরদারি বাড়ানো হবে।

    এ সময় জেলা প্রশাসক নাফিসা আরেফিন, গাজীপুর পুলিশ সুপার যাবেন সাদেকসহ কৃষি বিভাগের উধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন