শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের কনসার্ট বন্ধের দাবি কওমি ছাত্র ঐক্য পরিষদের কারিগরি ত্রুটির আড়ালে নাশকতা বা ষড়যন্ত্র আছে কি না খতিয়ে দেখতে হবে: রিজভী বাংলা ও ইংরেজি মাধ্যমের কারিকুলামে আসছে সামঞ্জস্য: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রাজশাহীতে শতাধিক বাতব্যথা রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দেশের দুই প্রান্তকে যুক্ত করতে দীর্ঘতম রেলপথের পথে বাংলাদেশ লালবাগে ভাড়া বাসা থেকে আইনজীবীর অর্ধগলিত মরদেহ উদ্ধার শীতলক্ষ্যায় গোসলে নেমে নিখোঁজ ৪, তিনজনের লাশ উদ্ধার জামায়াতের সঙ্গে গোপন যোগাযোগ করেই আ.লীগের মিছিল: রাশেদ খান নবম পে স্কেল: ভেটিং শেষে গেজেট, থাকছে ৭ এসআরও বছরজুড়ে এডিসের প্রজননস্থল ধ্বংস করতে হবে: মীর শাহে আলম
  • নতুনবাজারে ইউআইইউ শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

    নতুনবাজারে ইউআইইউ শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (UIU)-এর উপাচার্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়ায় ৪০ শিক্ষার্থীকে বহিষ্কার করার প্রতিবাদে শনিবার (২১ জুন) সকালে রাজধানীর নতুনবাজারে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

    সকাল সাড়ে ৮টার দিকে তারা কুড়িল বিশ্বরোড–বাড্ডা সংযোগ সড়কে অবস্থান নেন, ফলে ওই এলাকায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।

    বিক্ষোভকারী শিক্ষার্থীরা জানান, তারা মূলত দুটি দাবিতে সড়ক অবরোধ করেছেন-

    1. বহিষ্কারাদেশের নিঃশর্ত প্রত্যাহার: উপাচার্য ও বিভাগীয় প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নেওয়ায় যেসব শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে, তাদের শাস্তি বাতিল করতে হবে।

    2. স্বাভাবিক একাডেমিক কার্যক্রম ও প্রশাসনিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা: প্রশাসনিক শূন্যতা কাটিয়ে সরাসরি ক্লাস চালু এবং বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম ফের শুরু করতে হবে।

    ঘটনাস্থলে উপস্থিত ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) মো. সুলতান জানান, “আমরা শিক্ষার্থীদের সড়ক ছেড়ে পাশে অবস্থান নিতে অনুরোধ করেছি, যাতে পুরোপুরি যান চলাচল বন্ধ না হয়। তারা জানিয়েছেন, কিছুক্ষণ অবস্থান করে চলে যাবেন।”

    গত ২৬ ও ২৭ এপ্রিল UIU ক্যাম্পাসে চলমান অসন্তোষের জেরে উপাচার্যসহ ১১ জন প্রশাসনিক কর্মকর্তা পদত্যাগ করেন। এরপর ২৮ এপ্রিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য শিক্ষা কার্যক্রম স্থগিত ঘোষণা করে।

    পরবর্তীতে ২০ মে থেকে অনলাইন ক্লাস শুরু হলেও অনেক শিক্ষার্থী তা প্রত্যাখ্যান করে ক্যাম্পাসে সরাসরি ক্লাস চালু ও প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

    শিক্ষার্থীদের অভিযোগ, তারা আগে থেকেই ১৩ দফা যৌক্তিক দাবি জানিয়ে আসছেন, যেগুলো দীর্ঘদিন ধরে প্রশাসন উপেক্ষা করছে। এরই মধ্যে গত ২ জুন ৪১ জন শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয় কর্তৃপক্ষ- ২৪ জনকে স্থায়ীভাবে, ১৬ জনকে সাময়িকভাবে বহিষ্কার, ১ জনকে দেওয়া হয় সতর্কবার্তা।


    এন কে/বিএইচ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ