বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল ফেসবুকে ব্যবহারকারীদের বিভ্রান্ত করেছে মেটা, জরিমানার মুখে প্রতিষ্ঠান
  • ইরান-ইসরায়েল সংঘাত

    শত্রুপক্ষের গোয়েন্দা সদরদপ্তর ও স্টক এক্সচেঞ্জে ইরানের হামলা

    শত্রুপক্ষের গোয়েন্দা সদরদপ্তর ও স্টক এক্সচেঞ্জে ইরানের হামলা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইরান-ইসরায়েল সংঘাত সপ্তম দিনে প্রবেশ করেছে। প্রতিদিনই একে অপরকে লক্ষ্য করে শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে দুই দেশ। পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্য করে একের পর এক হামলা চালাচ্ছে ইসরায়েল, ইরানও পাল্টা আঘাতে দুর্বল করে দিচ্ছে ইসরায়েলের সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।

    বৃহস্পতিবার (১৯ জুন) সকালেই বড় ধরনের আরেকটি হামলা চালায় ইরান। দেশটির ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রগুলো সরাসরি আঘাত হানে ইসরায়েলি সেনাবাহিনীর কমান্ড অ্যান্ড ইন্টেলিজেন্স সদর দপ্তর (IDF C4I) এবং গ্যাভ-ইয়াম টেকনোলজি পার্কে অবস্থিত সামরিক গোয়েন্দা ঘাঁটিতে।

    এ সময় পাশেই অবস্থিত এক হাজার শয্যার সোরোকা মেডিকেল সেন্টার ক্ষেপণাস্ত্রের শকওয়েভে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। হামলার ফলে বহু হতাহতের আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

    এছাড়া তেল আবিবে অবস্থিত ইসরায়েলি স্টক এক্সচেঞ্জ ভবনেও ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়, যেখানে ডজনখানেক মিসাইল আঘাত হানে।

    মিডল ইস্ট আই জানায়, ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ’র বরাতে জানা গেছে, এদিন অন্তত ২৫টি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়, যেগুলো ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হানে।

    হামলায় আহত হয়েছেন অন্তত ৩২ জন, জানিয়েছে আল জাজিরা ও স্থানীয় সংবাদমাধ্যমগুলো।

    সোরোকা মেডিকেল সেন্টারের ওপর হামলাকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ হিসেবে আখ্যা দিয়েছেন ইসরায়েলের স্বাস্থ্যমন্ত্রী উরিয়েল বুসো।
    এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি পাল্টা কঠিন প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।


    এন কে/বিএইচ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ