শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের কনসার্ট বন্ধের দাবি কওমি ছাত্র ঐক্য পরিষদের কারিগরি ত্রুটির আড়ালে নাশকতা বা ষড়যন্ত্র আছে কি না খতিয়ে দেখতে হবে: রিজভী বাংলা ও ইংরেজি মাধ্যমের কারিকুলামে আসছে সামঞ্জস্য: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রাজশাহীতে শতাধিক বাতব্যথা রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দেশের দুই প্রান্তকে যুক্ত করতে দীর্ঘতম রেলপথের পথে বাংলাদেশ লালবাগে ভাড়া বাসা থেকে আইনজীবীর অর্ধগলিত মরদেহ উদ্ধার শীতলক্ষ্যায় গোসলে নেমে নিখোঁজ ৪, তিনজনের লাশ উদ্ধার জামায়াতের সঙ্গে গোপন যোগাযোগ করেই আ.লীগের মিছিল: রাশেদ খান নবম পে স্কেল: ভেটিং শেষে গেজেট, থাকছে ৭ এসআরও বছরজুড়ে এডিসের প্রজননস্থল ধ্বংস করতে হবে: মীর শাহে আলম
  • ঢাকায় সকাল থেকে বৃষ্টি, জনজীবনে দুর্ভোগ

    ঢাকায় সকাল থেকে বৃষ্টি, জনজীবনে দুর্ভোগ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানী ঢাকায় আজ সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। মাঝারি থেকে ভারী মাত্রার এ বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে, ব্যাহত হচ্ছে স্বাভাবিক জনজীবন।

    বিশেষ করে মোহাম্মদপুর, মিরপুর, মালিবাগ, বসুন্ধরা, নিকেতন, যাত্রাবাড়ী, পুরান ঢাকা ও কারওয়ান বাজারসহ অনেক এলাকাতেই সড়কে পানি জমে গেছে। ফলে যান চলাচলে ধীরগতি দেখা দিয়েছে, অফিসগামী মানুষকে পড়তে হয়েছে চরম দুর্ভোগে।

    অনেকে জানান, গণপরিবহন সংকটে তারা পায়ে হেঁটেই গন্তব্যে রওনা হয়েছেন। আবার কোথাও কোথাও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও উঠেছে।

    আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে, যা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে।

    বিশেষজ্ঞরা বলছেন, ঢাকার অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা এবং দ্রুত পানি নিষ্কাশনের অভাবেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ