বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল ফেসবুকে ব্যবহারকারীদের বিভ্রান্ত করেছে মেটা, জরিমানার মুখে প্রতিষ্ঠান
  • মোসাদের কেন্দ্র লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

    মোসাদের কেন্দ্র লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরান। মঙ্গলবার দেশটির সামরিক বাহিনী এসব হামলা চালায় বলে জানিয়েছে ইরানি সংবাদ সংস্থা তাসনিম। হামলার লক্ষ্যবস্তু ছিল ইসরায়েলি সামরিক ভবন ও গোয়েন্দা সংস্থা মোসাদের পরিকল্পনা কেন্দ্র।

    কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, হামলার বিষয়টি তাসনিমের বরাত দিয়ে জানানো হয়েছে। তবে এসব হামলায় কতজন হতাহত হয়েছেন, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

    আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নতুন এই হামলার দাবি করেছে। এ নিয়ে একটি বিবৃতিও প্রকাশ করেছে তারা। তাতে বলা হয়, আইআরজিসির ক্ষেপণাস্ত্র ইসরায়েলি সামরিক বাহিনীর ইন্টেলিজেন্স সেন্টারে এবং গোয়েন্দা সংস্থা মোসাদের কার্যক্রম পরিকল্পনা বিষয়ক সেন্টারের ভবনে আঘাত হেনেছে।    

    এ নিয়ে সরাসরি কিছু জানানো হয়নি ইসরায়েলের পক্ষ থেকে। তবে তারা বলছে, হার্জলিয়া এলাকায় স্পর্শকাতর কিছু জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এই হামলা সামরিক স্থাপণায় হয়েছে বলে নিশ্চিত না করলেও তারা বলছে, এ ধরনের জায়গা প্রভাবিত হয়েছে।

    এ সংক্রান্ত বেশকিছু ভিডিও ছড়িয়ে পড়েছে মাইক্রো ব্লগিং সাইট এক্সে। তাতে দাবি করা হচ্ছে, ইসরায়েলি জাতীয় গোয়েন্দা সংস্থা মোসাদের সদর দপ্তরে হামলা চালিয়েছে ইরান। ভিডিওতে দেখা যায়, ধোয়া উড়ছে একটি ভবনের চারপাশে।

    এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং মধ্যপ্রাচ্যে নিযুক্ত ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফকে মধ্যপ্রাচ্যে পাঠানোর চিন্তা করছেন তিনি। সেখানে ইরানি কর্মকর্তাদের সঙ্গে দেখা করে আলাপ করবেন তারা। এয়ার ফোর্স ওয়ানে এসব মন্তব্য করেন ট্রাম্প।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ