বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • অমীমাংসিত প্রস্তাব নিয়ে ফের বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশন

    অমীমাংসিত প্রস্তাব নিয়ে ফের বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আলোচিত জুলাই সনদ ও পূর্বের আলোচনায় উত্থাপিত অসমাপ্ত প্রস্তাবগুলোর বিষয়ে ঐক্যমতে পৌঁছাতে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে দ্বিতীয় দফায় সংলাপে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন।

    মঙ্গলবার (১৭ জুন) বেলা পৌনে ১২টার দিকে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে এই সংলাপ শুরু হয়। সংলাপে কমিশনের সদস্যরা ছাড়াও রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। আলোচনায় প্রাধান্য পাচ্ছে সনদের বাস্তবায়ন ও পারস্পরিক সমঝোতার পন্থা নির্ধারণ।

    জানা যায়, প্রথম ধাপের অসমাপ্ত আলোচনা এবং গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর ঐকমত্য গঠনে এই বৈঠকে গুরুত্ব দেয়া হবে। আজকের আলোচনার বিষয়গুলোর মধ্যে রয়েছে সংবিধানের ৭০ অনুচ্ছেদ, স্থায়ী কমিটির সভাপতি মনোনয়ন, নারী প্রতিনিধিত্বসহ দ্বী-কক্ষ বিশিষ্ট সংসদ এবং প্রধান বিচারপতির নিয়োগ প্রক্রিয়ায় যে দ্বিমত রয়েছে সেসব বিষয়।  
     
    বৈঠ‌কে অংশ নি‌তে বিএন‌পির স্থায়ী ক‌মি‌টির সদস‌্য সালাহউদ্দিন আহ‌মেদ ও হা‌ফিজ উ‌দ্দিন আহ‌মেদসহ তিন সদস‌্যের প্রতি‌নি‌ধি দল প্রবেশ ক‌রে‌ছে। এছাড়াও সি‌পি‌ডি, বাসদসহ ক‌য়েক‌টি ইসলা‌মিক দ‌লের নেতারাও এসে যোগ দিয়েছেন এই বৈঠকে।
     
    ১৮ ও ১৯ জুন পর্যায়ক্রমে রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলবে এই বৈঠক। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন