বুধবার, ১৩ মে ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মিরপুরে পাকিস্তানকে ১০৪ রানে হারিয়ে টেস্ট সিরিজে এগিয়ে বাংলাদেশ হাম আক্রান্ত হয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় দুই বাংলাদেশি নিহত, তীব্র নিন্দা ঢাকার পশুর হাটে নিরাপত্তায় আসছে হটলাইন ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুর টেস্টে নাটকীয় মোড়, জয়ের খুব কাছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ও উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান অস্ট্রেলিয়া সিরিজে বড় চমক: ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ হলে মিলবে গাড়ি মার্কেট খোলা রাখার সময়সীমা নিয়ে নতুন সিদ্ধান্ত সিলেটেই হচ্ছে দ্বিতীয় টেস্ট, অপরিবর্তিত বাংলাদেশ স্কোয়াড ঘোষণা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, ঈদের আগেই দেশে আনার চেষ্টা
  • নারী নেত্রীকে কুপ্রস্তাব:

    সারোয়ার তুষারের অডিও ফাঁস করলেন সাংবাদিক জাওয়াদ নির্ঝর

    সারোয়ার তুষারের অডিও ফাঁস করলেন সাংবাদিক জাওয়াদ নির্ঝর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের বিরুদ্ধে দলের এক নারী নেত্রীকে অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগ তুলেছেন সাংবাদিক জাওয়াদ নির্ঝর। এ অভিযোগের প্রমাণ হিসেবে একটি কথোপকথনের অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন তিনি।

    নির্ঝর দাবি করেন, পুরো অডিওটি ৪৭ মিনিটের হলেও তিনি তার ফেসবুক পেজে ৩ মিনিট ৫০ সেকেন্ডের একটি সংক্ষিপ্ত অংশ প্রকাশ করেছেন। তার ভাষ্য মতে, সেটিই কথোপকথনের গুরুত্বপূর্ণ অংশ।

    সোমবার (১৬ জুন) সকালে সাংবাদিক জাওয়াদ নির্ঝর তার ফেসবুকে অডিও ফাঁস করে লিখেছেন, ‘জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার তার দলের নারী কর্মীকে **(কুপ্রস্তাব) দিচ্ছে! গভীর রাতে মেয়েদের ছবি চায়! ওই নারীর সঙ্গে তার ৪৭ মিনিটের কথোপকথনের চুম্বক অংশ দেওয়া হলো। গোটা অডিও নিচের লিংকে আছে!'

    পরবর্তী সময়ে এক পোস্টে নির্ঝর সারোয়ার তুষারকে দল থেকে বহিষ্কারের দাবি জানান। তিনি বলেন, ‘জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারকে দল থেকে বহিষ্কার করা হোক।

    জাতীয় নাগরিক পার্টি আদৌ নারীরা নিরাপদ কি না, সে বিষয়েও ব্যাখ্যা দেওয়া হোক। আগে থেকে পরিচিত যৌন নিপীড়ক সারোয়ার তুষারকে কেনো ছাত্রদের দলের বড় নেতা বানানো হয়েছে?'

    জাওয়াদ নির্ঝরের পোস্ট করা ওই অডিওতে শোনা যায়, সারোয়ার তুষারের কণ্ঠসদৃশ একজন এক তরুণীর সঙ্গে কথা বলছেন। এতে ওই নারীকে অভিযোগ করতে শোনা গেছে, তাকে কুপ্রস্তাব দেওয়া হয়। একই সঙ্গে তার ছবি চাওয়া হয়।

    যাতে ওই নারী অবাক হন বলে জানান। তবে ছবি চাওয়ার পেছনে অন্য কোনো ইনটেনশন নেই বলে দাবি করেন তুষার কণ্ঠসদৃশ ব্যক্তি। একপর্যায়ে এমন প্রস্তাবের জন্য ওই নারীর কাছে দুঃখপ্রকাশ করতে শোনা যায়।

    তাদের কথোপকথন থেকে বোঝা যায়, এটি গত রমজানের কোনো একসময়ের অডিও। যেখানে ইফতারের পর ওই নারীকে সাক্ষাৎ করার অনুরোধ জানানো হয়।

    ২০২১ সালের জানুয়ারিতে রাষ্ট্রচিন্তার অন্যতম সংগঠক সারোয়ার তুষারের বিষয়ে বীথি সপ্তর্ষি নামে এক নারীর অভিযোগের ভিত্তিতে সংগঠনটি একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মির্জা তাসলিমাকে আহ্বায়ক করে আলোকচিত্রী শহিদুল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সামিনা লুৎফা, আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া (পরবর্তী সময়ে জ্যোতির্ময় বড়ুয়ার স্থানে আইনজীবী সাদিয়া আরমান) এবং গবেষক দিলশানা পারুলের সমন্বয়ে গঠিত ৫ সদস্যের কমিটি একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করে।

    সারওয়ার তুষারের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগের গ্রহণযোগ্য নিষ্পত্তি হয়নি বলে গত ৬ মে জানিয়েছিলেন ওই ঘটনায় গঠিত তদন্ত কমিটির অন্যতম সদস্য ও মানবাধিকারকর্মী ড. শহিদুল আলম। ওই দিন ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে তিনি এ তথ্য জানান।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন