বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • অধ্যাদেশ বাতিলের দাবিতে সচিবালয়ে আবারও বিক্ষোভ

    অধ্যাদেশ বাতিলের দাবিতে সচিবালয়ে আবারও বিক্ষোভ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঈদের ছুটি শেষে পুনরায় আন্দোলনে নেমেছেন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। তারা ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের দাবিতে সোমবার (১৬ জুন) দুপুরে সচিবালয়ে গণজমায়েত করেন এবং বিক্ষোভ প্রদর্শন করেন।

    কর্মচারীরা আজ স্বরাষ্ট্র, সমাজকল্যাণ এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টার কাছে স্মারকলিপি দেবেন। এরপর ঐক্য ফোরামের নেতারা নতুন কর্মসূচি ঘোষণা করবেন বলে জানানো হয়েছে।

    উল্লেখ্য, গত ২২ মে উপদেষ্টা পরিষদের বৈঠকে চার ধরনের শৃঙ্খলা ভঙ্গের অপরাধে বিভাগীয় মামলা ছাড়াই চাকরিচ্যুতির বিধান রেখে অধ্যাদেশের খসড়া অনুমোদন পায়। এরপর ২৫ মে তা জারি করে অন্তর্বর্তী সরকার।

    অধ্যাদেশটিকে ‘নিবর্তনমূলক’ ও ‘কালো আইন’ আখ্যা দিয়ে কর্মচারীরা সচিবালয়ে লাগাতার কর্মবিরতি, বিক্ষোভ মিছিল, অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। গত ২৪ মে থেকে শুরু হওয়া এ আন্দোলনের অংশ হিসেবে তারা ইতিমধ্যে কয়েকজন উপদেষ্টার কাছেও স্মারকলিপি দিয়েছেন।

    এ পরিস্থিতি পর্যালোচনা ও আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে সুপারিশ তৈরির লক্ষ্যে তিন সদস্যের কমিটি গঠন করেছে সরকার। আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুলকে আহ্বায়ক করে গঠিত এ কমিটির অন্য সদস্যরা হলেন—বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ। ৫ জুন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন